Voice of Eastern India

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?


আশাবুল হোসেন, সুদীপ্ত আচার্য ও রঞ্জিত সাউ, কলকাতা: ২১ জুলাই কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, “যারা আপনাদেরকে ব্য়বহার করে MP হল, MLA হল, মন্ত্রী হল, মুখ্য়মন্ত্রী হল, …তাদের থেকে আপনারা দূরে থাকবেন।” ‘মদন মিত্র এদিন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “কেন চ্য়াটার্জি কমিশনের রিপোর্ট বেরোয়নি? শ্বেতপত্র বার করুন।” পাল্টা জবাব এসেছে কালীঘাট তৃণমূলের তরফেও। 

আরও পড়ুন, কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে ‘কালীঘাট-তৃণমূল’, অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ

বিধানসভার ভিতরে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আপনারা (মমতা বন্দ্য়োপাধ্য়ায়) মৃতদের দিয়েছেন ২ লক্ষ করে টাকা, আর আহতদের দিয়েছেন ১৫ হাজার করে টাকা? লজ্জা লাগে না? এরপরও আপনারা (মমতা বন্দ্য়োপাধ্য়ায়) এসব করেন? ” (‘ঋতব্রত-তৃণমূল’) বিধায়ক মদন মিত্র বলেন, শুভেন্দু অধিকারী আপনার কাছে এই হাউজ চিরকালের জন্যে কৃতজ্ঞ থাকবে। গুলি চলেছিল সিপিএমের আমলে। মারা গেছিলেন ১৩জন যুব কংগ্রেস কর্মী। ক্ষমতায় এসে গোটা ঘটনার তদন্ত করতে কমিশন গঠন করেছিল মমতা বন্দ্য়োপাধ্য়ায়।আর ক্ষমতায় এসে সেই কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী।কিন্তু যে ইস্য়ুকে সামনে রেখে একের পর এক ভোটে লড়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেই রিপোর্টই কেন তিনি প্রকাশ্য়ে আনেননি? তিনি যা করেননি, বিজেপি সরকার, তা করায় কি বেকায়দায় পড়লেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? 

মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘যারা আপনাদেরকে ব্য়বহার করে MP হল, MLA হল, মন্ত্রী হল, মুখ্য়মন্ত্রী হল, চাটার্ড ফ্লাইটে চড়ল, হেলিকপ্টারে আকাশে থাকল, বাড়ি-গাড়ি-সম্পত্তি করল, দুবাই গেল, সিঙ্গাপুর গেল, আমেরিকার হপকিন্সে চিকিৎসা করাল, তাদের থেকে আপনারা দূরে থাকবেন।’ ১৯৯৩ সালে সেই দিন থেকে তৃণমূল সরকারের আমল পর্যন্ত, যারা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে ছিলেন, তাঁদের একাংশের গলায় এখন শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা।

মদন মিত্র বলেন, ‘আপনি একটা কবরস্থ ডেডবডিকে মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে আবার প্রকাশ্যে বার করেছেন। কেন চ্য়াটার্জি কমিশনের রিপোর্ট বেরোয়নি? এর জবাব শুধু আপনি নয়, সারা পশ্চিমবাংলার কোটি কোটি মানুষ জানতে চায় এবং যখন আপনি তুলেছেন আপনি শ্বেতপত্র বার করুন। আমরা চাই বিচার হোক, কারণ আমিও সাক্ষ্য দিয়েছিলাম।’ বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ওপর আক্রমণ, শহিদদের প্রাণহানি, এত মানুষ আহত, এখানে জ্য়োতি বসুর সরকার ছিল তখন। এখন যাঁরা সরকারে এসেছেন,  তাঁরা তাঁদের… পর্যবেক্ষণের কথা বলতে পারেন। সেটাও একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়েই হয়েছে।’
 
২১ জুলাইয়ের আগে কমিশনের রিপোর্ট নিয়ে এখন তপ্ত রাজনীতি।মমতা বন্দ্য়োপাধ্য়ায় তো মুখ্য়মন্ত্রী যখন ছিলেন, করেননি প্রকাশ। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন,’অন্য়ায় করেছেন। তার কারণ, তাঁর (মমতা বন্দ্য়োপাধ্য়ায়) নেতৃত্বে আন্দোলন হল বলছেন তিনি। অথচ, তিনি ক্ষমতায় এসে এই কমিশন গঠন করার পর, কমিশনের রিপোর্ট প্রকাশ করলেন না। এটা জনমানসে তো বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সাধারণভাবে শহিদদের আত্মা তাতে কি শান্তি লাভ করে? তাই শান্তিলাভ করেনি।’ ফের একবার রাজ্য় রাজনীতি ঝড় তুলল ২১ জুলাই। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.