Voice of Eastern India

Kolkata Fire: প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা


কলকাতা: প্রায় মধ্যরাতে কলকাতার একটু বহুতলে বিধ্বংসী আগুন। তপসিয়ার একটি বহুতলে এদিন হঠাৎ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। দমকল সূত্রে জানানো হচ্ছে, ওই বিল্ডিংয়ের মিটার বক্সে শট সার্কিট থেকে আগুন লেগেছে মনে অনুমান। ১টি ফ্ল্যাটে প্রথমে আগুন লাগে এবং কিছুটা সময়ের মধ্যেই সেটা প্রায় গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। বিপদ আঁচ করে তড়িঘড়ি ওই বিল্ডিং ফাঁকা করে দেওয়া হয়। এর ফলে কোনোরকম প্রাণহানি হয়নি। তবে মধ্যরাতে রাস্তায় এসে দাঁড়িয়েছেন ওই বিল্ডিংয়ের সমস্ত বাসিন্দারা। যে ফ্ল্যাটটিতে আগুন লেগেছিল, সেটি পুড়ে খাক হয়ে গিয়েছে। 

মধ্যরাতে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, রাস্তায় এসে দাঁড়ালেন বাসিন্দারা!

দমকল সূত্রে জানানো হচ্ছে, প্রাথমিকভাবে তাঁরা অনুমান করছেন যে বিল্ডিংয়ের মিটার বক্স থেকে আগুন লেগেছে। তবে আপাতত পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে। কিন্তু যে সমস্ত জিনিসপত্র পুড়ে গিয়েছে, তা বড় ক্ষতি বলে মনে করছেন বাসিন্দারা। আজ রাতে তাঁরা আবার স্বাভাবিকভাবে থাকতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে বিল্ডিংটিকে একেবারে নিরাপদ না করে, সেখানে বাসিন্দাদের ঢোকার অনুমতি দিচ্ছেন না দমকলের কর্মীরা। কোথাও কোনও পকেট ফায়ার রয়েছে কি না, সেটা তাঁরা দেখে নিতে চাইছেন। তবে এই আগুনে যে বড় ক্ষতি হয়ে গেল তপসিয়ার ওই বিল্ডিংয়ের বাসিন্দাদের, তা নিঃসন্দেহে বলে দেওয়া যায়। 

কলকাতার হোটেলে আগুন, মৃত ৯

এক মাস আগেই মধ্যরাতে কলকাতার নিউ মার্কেটের একটি হোটেলে আগুন লেগেছিল। রাত পৌনে ২টো নাগাদ এই আগুন লাগে। হোটেলের মধ্যে একাধিক গলি রয়েছে, এর ফলে বেরনো সহজ ছিল না আবাসিকদের পক্ষে। যেহেতু সময়টা ছিল মাঝরাত, সেই কারণে হোটেলের অধিকাংশ আবাসিকই ঘুমন্ত অবস্থায় ছিলেন। এর ফলে আগুন লেগেছে সেটা বুঝে উঠে, সত্বর বেরিয়ে যাওয়া সম্ভব হয়নি অনেকের পক্ষেই। দমকল কর্মীরা আরও জানাচ্ছেন, হোটেলের ভিতরে ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্য়বস্থা। গোটা হোটেল জুড়েই ছিল, সরু সরু গলি। এর ফলে, আগুন লাগার পরেই, সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে আসা সম্ভব হয়নি। তালা বন্ধ অবস্থায় ছিল মূল পথ, সেই কারণে আগুন লাগার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসা সম্ভব হয়নি। ঘটনায় ৯জন আবাসিকের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন: Parambrata Chatterjee: কখনও তিনি গোয়েন্দা, ভূত আর রহস্যের খোঁজও করছেন পরিচালক পরমব্রত!

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.