Voice of Eastern India

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ


ABP Ananda LIVE | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ। দেশের ২০টি রাজ্য থেকে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ২৭৫ জন। সাব জুনিয়র গার্লস ফোর্স ক্যাটেগরিতে সোনা জিতল পশ্চিমবঙ্গের দল।

 

সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

জমি-দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুমিত রায়কে তলব করে রাজ্যের গোয়েন্দারা। গত শুক্রবারই নিউ আলিপুরে তাঁর বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসেন CID আধিকারিকেরা যাতে তিনি শনিবার হাজিরা দেন। নোটিশ অনুযায়ী হাজিরাও দেন তিনি। প্রায় ১০ ঘণ্টা ভবানী ভবনে চলে জিজ্ঞাসাবাদ। ফের রবিবারও হাজিরা দেন তিনি। ২ দফায় শালবনির জমি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের পর সোমবার ফের অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে তলব করল CID. এবার তাঁকে ডাকা হল ডেবরায় চাকরির নামে প্রতারণার অভিযোগের মামলায়। 

এই জমি দুর্নীতি মামলায় খড়গপুর থেকে গ্রেফতার করা হয়েছে, মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। তাঁকে জেরা করে উঠে আসে, সুমিত রায়ের নাম।  শালবনির জমি দুর্নীতি মামলায় শনিবার প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। রবিবার ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সোমবার ফের অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে তলব করল CID। এবার ডাকা হল ডেবরায় চাকরির নামে প্রতারণার অভিযোগের মামলায়। প্রায় ৩ মাস বেপাত্তা থাকার পর, শনিবার প্রথম সামনে আসেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্তসহায়ক সুমিত রায়। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.