Madan Mitra:ইন্দ্রনীলের বিরুদ্ধে ED-র তদন্তে মমতার নাম,২জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের দাবি মদনের
ABP Ananda LIVE : ইন্দ্রনীলের বিরুদ্ধে ED-র তদন্তে মমতার নাম। ২ জনকেই মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের দাবি মদনের। বিজেপিতে যাওয়ার সুযোগ খোঁজার চেষ্টা, পাল্টা সৌগত।
আরও খবর
অশোকনগরে প্রাক্তন যুব তৃণমূল নেতা ও তাঁর বাবার রহস্যমৃত্যু। বাড়ি থেকে তৃণমূল নেতা সঞ্জয় রাউতের ঝুলন্ত দেহ উদ্ধার। ওই ঘর থেকেই সঞ্জয়ের বাবাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু। সঞ্জয় রাউত অশোকনগরের প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি। ব্যবসায় ক্ষতির মুখে পড়েছিলেন সঞ্জয়, দাবি স্থানীয়দের একাংশের। আগে থেকেই সঞ্জয়ের বাবা অসুস্থ ছিলেন, জানিয়েছেন এলাকাবাসী।
আরও খবর
দেশ জুড়ে প্রতিবাদ-বিক্ষোভ, ওয়েবসাইট চালু রাহুল গান্ধীর। ‘সত্যাগ্রহ’ নামে ওয়েবসাইট চালু করছি, সোশাল মিডিয়ায় পোস্ট রাহুলের। “দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা একাই লড়ছেন। Gen Z, পড়ুয়া, কৃষক, আদিবাসী, দলিত, নারী—প্রত্যেকের সংগ্রামেরই নিজস্ব গল্প রয়েছে। একা কেউ আওয়াজ তুললে প্রায়শই তা দমিয়ে দেওয়া হয়। সত্যাগ্রহ’ এমন একটি উদ্যোগ, যার লক্ষ্য কণ্ঠস্বরগুলোকে একত্রিত করা। কেউ সাহায্য চাইলে আমরা সাহায্য় করব”, পোস্ট লোকসভার বিরোধী দলনেতার।
