Voice of Eastern India

Mamata Banerjee: ৫ বছর আগে মমতার পায়ের চোট নিয়ে কী ছিল মেডিক্যাল রিপোর্টে? | Nandigram | ABP Ananda


Mamata Banerjee: ৫ বছর আগে মমতার পায়ের চোট নিয়ে কী ছিল মেডিক্যাল রিপোর্টে? কী ছিল বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের সিটি স্ক্যান রিপোর্টে? ‘হাড় ভাঙা বা সরে যাওয়ার কোনও প্রমাণ মেলেনি। বাঁ হাঁটুর হাড়ে রক্ত সঞ্চালনে কোনও সমস্যা নেই। হাড়ে বয়সজনিত ক্ষয়ের চিহ্ন দেখা গেছে। বাঁ হাঁটুতে বাতজনিত সমস্যার উপসর্গ দেখা গেছে’, অস্বাভাবিক কিছু ধরা পড়েনি, ৫ বছর আগে সিটি স্ক্যান রিপোর্টে উল্লেখ। “পা ভেঙে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পুরো নন্দীগ্রামকে অপমান করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস-এর রিপোর্টে ফ্র্যাকচারের কোনও প্রমাণ নেই। এটা নিয়ে CID তদন্ত করছে, ভোটের আচরণবিধি উঠে গেলে তদন্ত করব”, রিপোর্ট দেখিয়ে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালও নন্দীগ্রামে প্রচারে গিয়ে মমতাকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। “নন্দীগ্রামে তো হেরে ঘর চলে গিয়েছে, ভাল পায়ে ব্যান্ডেজ লাগিয়েছে। চ্যালেঞ্জ করলে দেখিয়ে দেব, আমি এখন পুলিশমন্ত্রীও”, গতকাল নন্দীগ্রামের সভায় বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.