Voice of Eastern India

Mamata Banerjee: ‘কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ’, মমতার গাড়িতে ‘হামলা’ প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর


কলকাতা: রবিবার হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার সময় প্রাক্তন মুখ্য়মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়! তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি! রবিবার উত্তর ২৪ পরগনার হালিশহরে সেই নিহত কর্মীর বাড়িতে যাওয়ার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। উঠে স্লোগান। হামলার মুখে পড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি। ছোড়া হয় জুতো, চটি, বোতল…

ঘটনাস্থলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, ‘এখানে চিফ মিনিস্টার আর বিজেপির সন্ত্রাস চলছে। এত বড় বড় পাথর মেরেছে। স্বরাষ্ট্রমন্ত্রী (শুভেন্দু অধিকারী) নিজে উপদ্রব তৈরি করছেন। তিনি উপদ্রব তৈরি করার লোক।’

এই ঘটনার পর কেটে গেছে ৪৮ ঘণ্টারও বেশি সময়। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ির উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এই নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বলেছিলেন, ‘গতকাল না জানিয়ে এসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিছুই ঘটেনি, পাথরের গল্প মানুষ দেখেছে। বিজেপির কেউ জড়িত নন। পুলিশকে আপনি কোনও সুযোগই দেননি। আপনি যেখানে খুশি যেতে পারেন, পুলিশে জানিয়ে যাবেন। গত ১৫ বছরে ৩১৫ জন বিজেপি কর্মীকে খুন করেছেন। নিহত তৃণমূলকর্মীর বাড়িতে এলাম, আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি। মুখ্যমন্ত্রী হিসেবে কী দায়িত্ব পালন করতে হয়, আপনাকে শিখিয়ে দিয়ে গেলাম। কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ। আপনি পুলিশকে জানিয়ে আসেননি’।  

আরও পড়ুন:- রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের 

মঙ্গলবার ফের একবার শুভেন্দু অধিকারীকে এ বিষয়ে প্রশ্ন করা হয় যে এই ঘটনায় কারুর বিরুদ্ধে কোনও ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে? জবাবে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন গোটাটাই জনরোষ। ‘কোনও প্রয়োজন নেই। পুরোপুরি ভাবে পাবলিকের জনরোষ হয়েছে। কিচ্ছু হবে না। কেউ পাথর ছোড়েনি। ছবিতে পুলিশ দেখেনি। জনরোষ জনরোষ। এত চুরি করেছেন।’ বলেন মুখ্যমন্ত্রী।

মুখ্য়মন্ত্রীর এই বক্তব্য়ের পর প্রশ্ন উঠছে, এরপর কী হবে? কী করবে পুলিশ? প্রাক্তন মুখ্য়মন্ত্রীর গাড়িতে কারা হামলা চালিয়েছিলেন তা নিয়ে বিজেপি ও তৃণমূল একে অপরের দিকে আঙুল তুলছে! তাদের দাবি, রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে যে ব্যক্তিকে কাদা ছুড়তে দেখা গেছে, তিনি তৃণমূলেরই কর্মী। ছবিতে দেখা যাচ্ছে কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারীকে। তার ঠিক পিছনেই রয়েছেন এই ব্যক্তি.. যিনি তৃণমূল কর্মী বলে দাবি বিজেপির। গোটা ঘটনা ঘিরে উত্তাল রাজ্য-রাজনীতি।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.