Voice of Eastern India

Mamata Banerjee : ‘১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে”, কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?


কলকাতা : মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভেঙে এখন টুকরো টুকরো। এক সময় তাঁর চারপাশে ঘিরে থাকতেন যাঁরা, এখন তাঁরাই তাঁর প্রতিদ্বন্দ্বী ।  বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পাশ ছেড়েছেন একে একের   ঋতব্রত, মদন, ফিরহাদ, চন্দ্রিমা, অরূপরা।  এমনকী শেষমেষ তৃণমূলের রাজ্যসভার সাংসদ থেকে পদত্যাগ করা কোয়েল মল্লিকও এখন বিজেপিতে। এবার দলছাড়াদের উদ্দেশে বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইসলামপুরের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনালেন মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী, রাজ্যের  প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন, ”বিজেপির বিরুদ্ধে লড়তে হলে আমাদের শক্তিশালী করুন। যাঁদের আপনারা কষ্ট করে জিতিয়েছেন, তাঁদের টাকা দিয়ে কিনে নিয়েছে। এরা বেইমান, এরা গদ্দার, এরা বিশ্বাসঘাতক, এদের কোনও ক্ষমা করবেন না। যাঁরা ফিরতে চান, তাঁদেরকে বলব ১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে। যদি না পারেন আমরা লড়ে নেব । ”               

গত ৪ মে , পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর দিল্লিতেও বদলে যায় পরিস্থিতি। লোকসভায় তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ নাম লেখান NCPI-এ। অন্যদিকে, রাজ্যসভা থেকে পদত্যাগ করেন তৃণমূলের তিনজন সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক। বর্তমানে তিনজনই বিজেপির টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছেন। শেষমেষ তৃণমূলের রাজ্যসভার সাংসদ থেকে পদত্যাগ করা কোয়েল মল্লিককেই ওই আসনে প্রার্থী করেছে বিজেপি। এই পরিস্থিতিতে ‘যাঁরা দলে ফিরতে চান’, তাঁদের বিশেষ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের জোড়াফুল চিহ্নে যাঁরা আগের লোকসভা ও বিধানসভা নির্বাচনে জিতেছিলেন, তাঁদের সংখ্য়াগরিষ্ঠ সাংসদ-বিধায়ক এখন অন্য় দলে কিংবা অন্য় শিবিরে!  নিজের তৈরি দলের নামও নেই, দলের প্রতীকও এখন কাছে নেই ! তাই এই পরিস্থিতিতে কি ফের একবার দল ছেড়ে যাওয়া কর্মীদের ফেরাতে চাইছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ?

এদিন উত্তর দিনাজপুরের ইসলামপুরের কমলাগাঁও-সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকায় আয়োজিত তৃণমূলের  সাংগঠনিক সভায় ঢোকার আগে ও সভা চলাকালীন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এলাকার কিছু মানুষ। ওঠে ‘চোর’ স্লোগানও। পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান দেন মমতা অনুগামী তৃণমূল কংগ্রেসের কর্মীরা।                               

 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.