Nandigram Rejinagar Bypoll : নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে বিজেপির হাসিরানি, রেজিনগরেও ছুটছে পদ্মরথ
বিটন চক্রবর্তী, উজ্জ্বল মুখোপাধ্যায় , কলকাতা : সকাল থেকেই এগিয়েছিল বিজেপিই। পোস্টাল ব্যালটেই পদ্মছাপই ছিল এগিয়ে। এরপর ইভিএম খুলতেও তরতর করে এগোতে থাকে বিজেপি। শেষ পাওয়া খবর অনুসারে, রেকর্ড মার্জিনে এগিয়ে রয়েছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। নন্দীগ্রামে ভোট গণনার পঞ্চম রাউন্ডের শেষে ৪১,৫০০ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। অন্যদিকে, রেজিনগরে চতুর্থ রাউন্ডের শেষে ২৩,১৮৮ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী শাখারভ সরকার।অনেক বুথে ৯০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন পদ্ম প্রার্থীরা। কার্যত বিরোধী প্রার্থীদের ধরাছোঁয়ার বাইরে তিনি। নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস ও রেজিনগরে দ্বিতীয় স্থানে AJUP। রেজিনগরে ৪ নম্বরে উঠে এলেন মমতা তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী ।
নন্দীগ্রামে ভোটগণনার দিন হাওয়া সরগরম হলেও রেজিনগর ছিল অনেক শান্ত। গণনাকেন্দ্রে না থাকার সিদ্ধান্ত নেয় গতবার ৫৮ হাজারেরও বেশি ভোটে জেতা হুমায়ুন কবীরের AJUP-র। গণনা হলে নেই মমতা তৃণমূলের কোনও প্রতিনিধিও। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় বহরমপুর গার্লস কলেজের গণনাকেন্দ্র। মোট ১৫ রাউন্ডে হবে ভোট গণনা। ২
৬-এর বিধানসভা ভোটে আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর জয়ী হয়েছিলেন ৫৮ হাজার ৮৭৬ ভোটে। তাঁর ছেড়ে যাওয়া আসনে এবার আমজনতা উন্নয়ন পার্টির টিকিটে লড়েন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ। রেজিনগরে ৭২ শতাংশ সংখ্যালঘু ভোটব্যাঙ্ক। কিন্তু সেখানেও দেখা যায় হইহই করে এগিয়ে গিয়েছেন বিজেপির শাখারভ।
অন্যদিকে, নন্দীগ্রামে গণনার শুরুতে এগিয়ে গিয়েছেন হাসিরানি রথও। নন্দীগ্রামে পঞ্চম রাউন্ডের শেষে ৪১,৫০০ ভোটে এগিয়ে যান বিজেপি প্রার্থী হাসিরানি রথ ।
Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
