Voice of Eastern India

Narendra Modi: ইতিহাসকে হোয়াইট ওয়াশ করার চেষ্টা হয়েছে, আগের সরকার পশ্চিমবঙ্গকে অনুপ্রদেশকারীদের ঘাঁটি বানিয়েছে: নরেন্দ্র মোদি


কলকাতা: তারকেশ্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে। সেখান থেকে কলকাতায় ফিরেছেন তিনি। আজ রাতে লোকভবনে থাকবেন দেশের প্রধানমন্ত্রী। আগামিকাল, ২১ জুন সকালে দিল্লিতে ফিরবেন তিনি।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে আইনের শাসন ফিরেছে, যাঁরা এক সময় লুঠ করেছেন, তাঁরা নিজেরাই টাকা ফেরাচ্ছেন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এদিন, তারকেশ্বরের মঞ্চ থেকে আগের সরকারকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী। তিনি বললেন, ইতিহাসকে বুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। মোদি বললেন, “স্বাধীনতার আগে বাঙালিদের অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। গ্রেট ক্যালাকাট কিলিং থেকে নোয়াখালি দাঙ্গা। অনেক হিংসা, রক্তপাতের সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। বাংলাকে ভারতের থেকে আলাদা করার ষড়যন্ত্র হয়েছিল। পশ্চিমবঙ্গ দিবসে আমরা শুধু একটা তারিখ স্মরণ করছি না, আমরা ইতিহাসকে স্মরণ করছি।”

মোদি এদিন বলেন, “সেদিন ষড়যন্ত্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছিল। সেদিনই ভারত-বিরোধীদের কাছে স্পষ্ট হয়ে গেছিল, পশ্চিমবঙ্গকে আলাদা করা যাবে না। পশ্চিমবঙ্গ দিবসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। ইতিহাসকে হোয়াইট ওয়াশ করার চেষ্টা হয়েছে।”

আরও পড়ুন: গ্রেট ক্যালাকাট কিলিং থেকে নোয়াখালি দাঙ্গা, অনেক হিংসা, রক্তপাতের সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ, ইতিহাসকে ধামাচাপা দিতে তোষণের খেলা চলেছে: নরেন্দ্র মোদি

এদিন তারকেশ্বরের মঞ্চ থেকে তোষণের রাজনীতির অভিযোগও করতে শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি বলেন, পশ্চিমবঙ্গের ইতিহাসকে ধামাচাপা দিতে তোষণের খেলা চলেছে। কংগ্রেস, বাম থেকে তৃণমূল, আগের সরকার পশ্চিমবঙ্গকে অনুপ্রদেশকারীদের ঘাঁটি বানিয়েছে। আমাদের সংকল্প, আগের সরকারের ভুলের পুনরাবৃত্তি হতে দেব না। দশকের পর দশক ধরে কুশাসন, পিছিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গকে।”

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.