News Live Updates: রাজ্যের হাতে এল পেট্রাপোল সীমান্ত থানা, হস্তান্তরিত করল ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া
তৃণমূল কংগ্রেসের এইচডিএফসি ব্যাঙ্কের তিনটি অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে না। ৪৪০ কোটি টাকা থাকা ৩টি অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ। (TMC News)
তৃণমূলের তহবিল বিতর্কে নয়া মোড়। এবার তদন্ত চেয়ে পুলিশে অভিযোগ ঋতব্রতপন্থী ১০ বিধায়কের। অবৈধ উৎস থেকে আসা অর্থ জমা হয়েছে ফান্ডে বলে দাবি। (Trinamool Party Funds)
অভিষেকের চাটার্ড বিমানে দিল্লি যাওয়া নিয়ে সংঘাত। কুণাল ঘোষ বললেন, “পার্টির খরচা করে কেউ বিমান ভাড়া করে গেলে সমর্থন নয়।” ঋতব্রত বললেন, “ওঁর ব্যক্তিগত টাকা নয়। পাল্টা অভিষেক, “লিখিত দিলে ইকনমি ক্লাসে যাব।” (Abhishek Banerjee)
মমতার সঙ্গ দিচ্ছেন না ছায়াসঙ্গীরাও। তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক। শিলিগুড়ি পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দীর্ঘদিনের সঙ্গী গৌতম দেবের। (Mamata Banerjee)
জ্যোতিপ্রিয় বললেন, “ওয়ার্কিং কমিটি হোক বা বিভিন্ন যে পদ আমাকে দিয়েছিল, সেই পদগুলো আমি ছেড়ে দিলাম।” মমতাকে চিঠি দিয়ে দলের সমস্ত পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক।
বিধানসভায় ঋতব্রতর সঙ্গে দেখা করে ‘কালীঘাট-তৃণমূল’-এর দেওয়া পদ ছাড়লেন নরেন চক্রবর্তী। বিরোধী দলনেতার সঙ্গে বৈঠক আরও জেলা নেতাদের। (Ritabrata Banerjee)
শিলিগুড়ি পুরসভার মেয়র পদ ছাড়লেন মমতার আস্থাভাজন গৌতম দেব। পুর কমিশনারকে পাঠালেন পদত্যাগপত্র। বললেন, “আমার মনে হয়েছে, কোনও জায়গায় একটা ছন্দপতন হয়েছে।”
পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, “দলের হয়ে যারা কাজ করে, দল তাদের বিপদের দিনে দেখে না। আমি হয়তো এই দলের ক্য়ারাম বোর্ডের লাল ঘুঁটি। ফেলে দিয়েছে। দলের একশ্রেণির লোক ষড়যন্ত্র করেছে।” (Partha Chatterjee)
কীভাবে বিধানসভায় করবেন কাজ ? ঋতব্রতপন্থী বিদ্রোহী শিবিরের তৃণমূল বিধায়কদের রোজ প্রশিক্ষণ দিচ্ছেন ফিরহাদ হাকিম। হতে পারেন পিএসি কমিটির চেয়ারম্যান।
বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষের কাছে অভিষেক, ৫০ মিনিট বৈঠক। বললেন, “২০টি ডিসকোয়ালিফিকেশন পিটিশন আজকে মুভ করেছি।”
২১ জুলাই কলকাতার মূল রাস্তা বন্ধ করে সভা। হাইকোর্টের নির্দেশকে উপেক্ষার অভিযোগ। মমতা-অভিষেকের বিরুদ্ধে নোটিস জারির নির্দেশ। কী হবে ২১ জুলাই ? তুঙ্গে জল্পনা। (TMC 21 July Rally)
২ দিনের সফরে আজ রাজ্যে প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠানে হুগলিতে কর্মসূচি মোদির। করবেন বেশ কিছু প্রকল্পের সূচনাও। ২১ জুন রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ। (Narendra Modi)
আর জি করকাণ্ডে সাসপেন্ডেড ৩ অফিসারকে তলব সিবিআইয়ের। ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তার বয়ান রেকর্ড। আসেননি বিনীত গোয়েল। কীভাবে এগোয় তদন্ত ? জানতে চায় সিবিআই।
কয়লা পাচারকাণ্ডে ধৃত বারাবনির প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল ও তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে ৭ কোটির লেনদেন। পৌঁছত গুন্ডা ট্যাক্সের ভাগও। আদালতে দাবি ED-র।
৮০ লক্ষ দিলেই ফুড কার্ট। টাকা দিতে না পারায় একা আসতে বলেছিলেন। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। দুটি থানায় ৫টি এফআইআর দায়ের।
শিশুকে অপহরণ। সন্তানকে বাঁচাতে গিয়ে মাকে ধর্ষণের অভিযোগ। আরও বিপাকে সওকত মোল্লা। সওকত সহ ৩ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের।
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা। কর্নাটকের বেলাগাভি থেকে গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়। তোলাবাজি থেকে ত্রাণ চুরির অভিযোগ।
পরপর গ্রেফতার তৃণমূল নেতা, জেলায় জেলায় ডিম হামলা।
বিভিন্ন প্রকল্পে দুর্নীতি থেকে বড়জোড়া শিল্পতালুকে তোলাবাজির অভিযোগ। বাঁকুড়ার তৃণমূল নেতার প্রাসাদোপম বাড়িতে আছড়ে পড়ল জনরোষ।
আবাস যোজনায় দুর্নীতি। ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি। ৫৫ জন উপভোক্তার তথ্য সংগ্রহ। উদয়নের নামে থানায় অভিযোগ সিপিএমের। ২৫ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে উদয়ন।
পানীয় জলের লাইন দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ। টাকা ফেরত চাইতে বিক্ষোভ এলাকাবাসীর। হাওড়ায় উত্তেজনা। উপপ্রধানকে বেধড়ক মার।
তোলাবাজির অভিযোগে বাদুড়িয়ায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর। কোমড়ে দড়ি পরিয়ে কোর্টে তোলা হল চন্দননগরের ২ তৃণমূল নেতাকে।
শুভেন্দু বললেন, “দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে এই সরকার ব্যবস্থা নেবে, পুলিশের ওপর ভরসা রাখুন, আইন নিজের হাতে তুলে নেবেন না।”
হাওড়ার বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার ৮। খুনের মামলা রুজু। সিআইডির হাতে তদন্তভার দিলেন মুখ্যমন্ত্রী। পরিবারকে অর্থসাহায্য়ের ঘোষণা।
আষাঢ়ের শুরুতেই ভারী বৃষ্টিতে ভাসল উত্তর থেকে দক্ষিণ। আলিপুরদুয়ারে শিশুর মৃত্যু। দুধিযায় ভাঙল সেতু। ব্রিজ তৈরির সময় দুর্নীতি হয়েছিল কিনা খতিয়ে দেখা হবে, জানালেন মুখ্যমন্ত্রী।
প্রবল বৃষ্টিতে জল থইথই কলকাতার একাধিক এলাকা। বিমানবন্দরে বাজ পড়ে আহত ২ গ্রাউন্ড স্টাফ। আজ থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও বৃষ্টির সতর্কতা।
কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হতে চলেছেন তপোব্রত চক্রবর্তী। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের অবসরের পর দায়িত্ব নেবেন তপোব্রত চক্রবর্তী।
আন্তর্জাতিক যোগ দিবসের আগে কলকাতার ১১ জায়গা থেকে ম্যারাথন, যোগ কর্মসূচি। অংশ নিলেন মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য মন্ত্রীরা। দৌড়ের পর প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে গেলেন মহাকরণেও।
ছুটির রবিবারেও ভোর থেকে গড়াবে মেট্রোর চাকা। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বলু-গ্রিন-ইয়েলো লাইনে ভোর চারটের পর থেকেই যাত্রী পরিষেবা দেবে কলকাতা মেট্রো।
