Voice of Eastern India

Nirmal Ghosh: ‘আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল’, কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?


উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : হুগলির যুবকের এক কোটি টাকা জেতা লটারির টিকিট আত্মসাৎ করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। তাঁকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। শনিবার ‘ঋতব্রত তৃণমূল’-এর বৈঠকে হঠাৎ উপস্থিত হয়ে চমকে দিলেন সেই অভিযুক্ত, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। বৈঠক চলাকালীন আচমকাই সেখানে উপস্থিত হন নির্মল ঘোষ। প্রথমে তিনি বলেন, ‘বৈঠকে নই, আমি দেখা করতে এসেছি জাভেদের সঙ্গে।’ নির্মল ঘোষ কি পলাতক ছিলেন? প্রশ্নের জবাবে প্রাক্তন তৃণমূল বিধায়ক বলেন, ‘যে যা বলছে বলতে দাও।’ এরপর প্রশ্ন করা হয় নির্মল ঘোষ কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখতে পারলেন না? জবাবে নির্মল ঘোষ বলেন, ‘এই কথা আসছে কোথা থেকে? আমাদের সবার মমতার উপর আস্থা আছে। মমতার সঙ্গে আমাদের হৃদয়, আমাদের প্রাণ আছে।’ 

‘যে যা বলছে বলতে দাও…’, ‘কালীঘাট-তৃণমূল’ ছেড়ে কি এবার ‘ঋতব্রত তৃণমূল’-এ নির্মল ঘোষ?

পরে ঋতব্রত-তৃণমূলের বৈঠক শেষ হওয়ার পর নির্মল ঘোষ বলেন, ‘বৈঠকে আমন্ত্রণ করেছিল। আমি এসেছি। কথা হয়েছে। কী সিদ্ধান্ত হয়েছে… পরে সময় মতো…।’ নির্মল ঘোষ এও জানান যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। একটু পরে আবার কথা হবে। এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন যে, বৈঠকে তিনি এসেছিলেন। কিন্তু নির্মল ঘোষের সঙ্গে তাঁদের কোনও কথা হয়নি। কালীঘাট-তৃণমূল ছেড়ে কি নির্মল ঘোষ ঋতব্রত-তৃণমূলে যাচ্ছেন? জবাবে নির্মল ঘোষ, বলেন, ‘আমি কোনও ছাড়াছাড়িতে নেই। তৃণমূলে আছি, তৃণমূলে থাকব।’ 

আর জি কর থেকে হালফিলে এক ব্যক্তির লটারিতে জেতা টাকা হাতিয়ে নেওয়া – ভূরি ভূরি অভিযোগ নির্মল ঘোষের নামে। এতদিনের বিধায়কের নামে কেন এত অভিযোগ উঠছে? প্রশ্নের জবাবে নির্মল ঘোষ বলেন, ‘রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। সারা বাংলা জুড়েই হচ্ছে… তৃণমূল মানেই… আমাকে বলে দিতে হবে না। এই পরিস্থিতিতে যে লড়াই তৃণমূলকে করতে হবে, সেই লড়াইয়ে আছি। মমতার বিরুদ্ধে বলছে… সবার বিরুদ্ধে বলছে…।’ অভয়াকাণ্ডে এখনও নির্মল ঘোষকে ডেকে পাঠানো হচ্ছে, অভয়ার মা তাঁর বিরুদ্ধে অভিযোগ করছেন, এই পরিপ্রেক্ষিতে নির্মল ঘোষ বলছেন, ‘মানুষের কথা বলার স্বাধীনতা রয়েছে। মানুষ বলছে। আমার একটাই কথা। আমি কোনও অন্যায় করিনি। একদিন আমার জয় হবেই। মানুষ তখন একটা লোকের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন।’ নির্মল ঘোষ আরও বলছেন, ‘তিনি ভয় পাচ্ছেন না। কীসের ভয়? হাইকোর্টে, শিয়ালদা আদালতে কোন পক্ষ কী বলেছে তো বেরিয়ে আসবে ক’দিনের মধ্যেই। কেউ পারবে না কিছু করতে। অভয়া তো সিপিএমের ছিল। পরবর্তীকালে বিজেপিতে গেছে। ওনার রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওনার কথাবার্তারও পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনে তো আমি বাধা দিতে পারব না। সে যদি সারাদিন সারারাত ধরে তার রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার কথা বলতে থাকে…তাহলে সেখানে তো আমার একটাই জবাব হতে পারে… আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল।’ 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.