Voice of Eastern India

Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে ‘পেলেট গান’ কাণ্ডে FIR দায়ের


নয়াদিল্লি: রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ। নিট কাণ্ডে ককরোচ’দের আন্দোলন চলাকালীন ছাত্রদের উপরে পেলেট গান প্রয়োগের অভিযোগ উঠেছিল। এদিন ওই আহত ছাত্রকে নিয়ে থানার সামনে ধর্নায় বসেন রাহুল গান্ধী। এবার রাহুলের দাবির পর প্রবল চাপের মুখে পড়ে এফআইআর দায়ের করল পুলিশ। 

আরও পড়ুন, যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?

রাহুল গান্ধীর ধর্নার পর দাবি মেতে নিল দিল্লি পুলিশ।  যন্তর মন্তরে প্রতিবাদ চলাকালীন, গত ২০ জুলাই ছররা গুলিতে এক ছাত্রের আক্রান্ত হওয়ার অভিযোগের ঘটনায়, শেষ অবধি এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। শুক্রবার, ডিসিপির সঙ্গে সাক্ষাতের পর, পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে, পেলেট গানে আক্রান্তকে নিয়ে টানা ধর্নায় বসেন রাহুল। তার সঙ্গে যোগ দেন প্রিয়ঙ্কা গান্ধীও। অবশেষে রাহুলের দাবি মেনে এফআইআর দায়ের দিল্লি পুলিশের।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.