Voice of Eastern India

Sarbori Mukherjee: ‘এখনই উচ্ছেদ নয়…’, দিকে দিকে বুলডোজারের মধ্যেই আশ্বাস বিজেপি বিধায়কের


কলকাতা: বিভিন্ন জনবহুল স্টেশনে স্টেশনে যখন বেআইনি দখলদার উচ্ছেদ চলছে, তখন একেবারে অন্য ছবি দেখা গেল, যাদবপুর স্টেশনে। হাওড়া, শিয়ালদা বা দমদমের মতো না হলেও, যাদবপুর স্টেশনও যথেষ্ট জনবহুল আর গুরুত্বপূর্ণ স্টেশন। এই স্টেশনের থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে বিশ্ববিদ্যালয়। যাদবপুর ইউনিভার্সিটি। নিয়মিত এখানে প্রচুর ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে। আর সেই কারণেই এখানে খাওয়াদাওয়ার দোকান থেকে শুরু করে, একাধিক দোকান রয়েছে। যখন হাওড়া, শিয়ালদার মতো স্টেশনে বেআইনি দখলদার উচ্ছেদ চলছে, তখনই প্রমাদ গুনছেন যাদবপুর স্টেশনের হকাররা। এদিন যাদবপুর স্টেশনে গিয়ে হকারদের সঙ্গে কথা বলেন, বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। আশ্বাস দিলেন, এখনও যাদবপুর স্টেশনে কার্যকর হচ্ছে না বেআইনি দখলদার উচ্ছেদ।

বেআইনি দখলদার উচ্ছেদ নিয়ে শর্বরীর আশ্বাস

এদিন যাদবপুর স্টেশনে গিয়ে হকারদের সঙ্গে কথা বলেন, বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় (Sarbori Mukherjee)। ডিআরএমের সঙ্গে আলোচনা করেছেন, যাদবপুরের বিজেপি বিধায়ক। এখনও যাদবপুর স্টেশনে কার্যকর হচ্ছে না বেআইনি দখলদার উচ্ছেদ, দাবি বিধায়কের। এদিন শর্বরী মুখোপাধ্যায় বলেন, ‘বিকল্প কি হতে পারে সেটাও রেলের সঙ্গে আলোচনা করব। গত ১৫ বছরে কোনও হকার যদি তৃণমূল নেতাকে টাকা দিয়ে বসে থাকেন। কত টাকা নিয়েছিলেন, কে দিয়েছিলেন সেটা রেল পুলিশকে জানাতে হবে।’ প্রসঙ্গত, এই বেআইনি দখলদার উচ্ছেদ নিয়েও ভিন্ন মত রয়েছে। অনেকেই পূনর্বাসনের দাবি জানাচ্ছেন। তবে যাদবপুরে এখনই এই ধরণের কোনও পদক্ষেপ হচ্ছে না, সেটা জানিয়ে দিয়েছেন শর্বরী। তিনি এদিন বলেন, ‘প্রথমেই যেটা আর্জি জানিয়েছিলাম, এই যে ২ তারিখ থেকে খালি কর, এটা আটকাতেই হবে। মানুষের পেটের ভাত, মানুষের রুটিরুজি সেই বিষয়ে সংবেদনশীলতার সঙ্গে চিন্তা করতে হবে। ভারতীয় রেল অত্যন্ত মানবিকভাবে আমাদের সমর্থন করেছে। আপাতত স্থগিত করেছে। একটা আলোচনার প্রয়োজন।যাদবপুর নতুন করে গড়ে উঠবেই। যাদবপুর স্টেশন আধুনিক স্টেশন হবে।’

দমদম স্টেশনে বেআইনি দখলদার উচ্ছেদ

রাস্তায় রাস্তায় চলছে বুলডোজার, বিভিন্ন জায়গায় উচ্ছেদ করা হচ্ছে বেআইনি নির্মাণ। আর এবার একাধিক স্টেশনের পাশাপাশি, দমদম স্টেশনের বাইরেও চলল বেআইনি দখলদারি উচ্ছেদ। দমদম স্টেশনের ভিতরে ও বাইরে চলল অভিযান। ফাঁকা করে দেওয়া হল প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বর। নিয়ে আসা হয় বুলডোজার। দমদম স্টেশনের বাইরে দীর্ঘদিন থেকেই বেআইনি দখল চলে আসছে। এর ফলে, অন্যতম ব্যস্ত এই স্টেশনের রাস্তা যথেষ্ট সরু হয়ে গিয়েছে। সাধারণ মানুষের যাতায়াত করতে এতে যথেষ্ট অসুবিধা হত। এদিন রাতে দমদম স্টেশনের বাইরে নিয়ে আসা হয় বুলডোজার। বেআইনি সমস্ত নির্মাণ ভেঙে ফেলা হয়। সরকারের আশা, বেআইনি দখলদারি উচ্ছেদ হলে সাধারণ মানুষদের যাতায়াতের সুবিধা হবে। তবে এই প্রথম নয়, এর আগেও হাওড়া আর শিয়ালদহের মতো জনবহুল স্টেশনে চলেছে বুলডোজার। খালি করে দেওয়া হয় সমস্ত বেআইনি নির্মাণ। তবে এবার, দমদম স্টেশনের মতো জনবহুল স্টেশনে সমস্ত বেআইনি দখলদারি উচ্ছেদ।

আরও পড়ুন: Dumdum Station: চলল বুলডোজার, জনবহুল দমদম স্টেশন থেকে যাবতীয় বেআইনি দখলদারি উচ্ছেদ!

 

 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.