Voice of Eastern India

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI


ABP Ananda LIVE : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা। ABVP-র সঙ্গে SFI-সহ একাধিক বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ। SFI-এর ডাকা জেনারেল বডির মিটিং ঘিরে উত্তেজনা। GB ডাকার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলে ABVP। ABVP-র সমর্থকরা প্রতিবাদ জানাতে গেলে উত্তেজনা। তাঁদের সমর্থকদের উপর চড়াও হয় SFI-সহ বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থকরা,অভিযোগ ABVP-র। ABVP সমর্থকদের উদ্দেশে জাতি বিদ্বেষমূলক মন্তব্যেরও অভিযোগ। পাল্টা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েন ABVP সমর্থকরা। SFI-সহ বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থকদের উপর ABVP সমর্থকরা চড়াও হয়।

 

ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন…

টানা বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। ঘাটাল, সবং, খেজুরি-সহ একাধিক জায়গায় নদীর জল বেড়ে ভাসছে গ্রাম, চাষের জমি, রাস্তা। জলবন্দি বহু মানুষ।

যেদিকে দু’চোখ যায় শুধু জল আর জল। ডুবে গিয়েছে চাষের জমি থেকে শুরু করে ঘরবাড়ি, দোকানপাট। বাড়ি থেকে বেরনোর একমাত্র ভরসা নৌকা। কেউ কেউ সেটুকুও জোগাড় করতে না পেরে অসহায়! মুখে তোলার দু’টো ভাত কোথা থেকে আসবে, কেউই জানেন না।
এক কোমর জল। ভেলা করে যাচ্ছে লোকজন। সবংয়ের বাসিন্দা অনিল ক্য়ুইলা বলেছেন, ‘যাওয়া যাচ্ছে মোটামুটি, এক কোমর, এক ছাতি, এরকম জল।’ ঘাটালের বাসিন্দা শিখা শানকি বলছেন, ‘জল ঢুকছে, এবার কোথায় যাব, কী করব? খাওয়া দাওয়ার কষ্ট, টাকা পয়সার সমস্যা, কোথায় কী করব তার পাত্তা নেই। যেতে গেলে সাঁতরে যেতে হবে হাঁড়ি নিয়ে। নৌকা কোথায় পাব? এখানে নৌকা, ডোঙা নেই।’

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.