Voice of Eastern India

Shashi Panja : ‘কালীঘাট তৃণমূল’, NCPI নাকি ‘ঋতব্রত তৃণমূল’-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?


উজ্জ্বল মুখোপাধ্য়ায়, অনির্বাণ বিশ্বাস ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? ‘কালীঘাট তৃণমূল’, NCPI নাকি ‘ঋতব্রত তৃণমূল’-এ? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। সোমবারের পর মঙ্গলবার। শশী পাঁজার প্রতিক্রিয়ার জন্য় তাঁর ২৫০, চিত্তরঞ্জন অ্য়াভিনিউ-এর বাড়ি-অফিসে পৌঁছয় এবিপি আনন্দ। কিন্তু তাঁর দেখা মেলেনি। ভবানীপুরের ঘোষ দস্তিদার ইনস্টিটিউট ফর ফার্টিলিটি রিসার্চে পৌঁছেছিল এবিপি আনন্দ। শশী পাঁজা নাকি এদিনও সেখানে গেছিলেন বলেই নিরাপত্তাকর্মীর দাবি। 

আরও পড়ুন, “সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

তৃণমূলের ৩ বারের বিধায়ক।মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় হেভিওয়েট মন্ত্রী ছিলেন।একাধিক দফতর সামলাতেন নিয়মিত সাংবাদিক বৈঠক করে বিজেপিকে তুলোধনা করতেন।তৃণমূলের এই ডামাডোলের মরশুমে, শ্যামপুকুরের শশী পাঁজা এখন কোথায়? কোন শিবিরে? শিবির পাল্টেছেন? না ‘কালীঘাট’-এই আছেন? এগুলো এখন লাখ টাকার প্রশ্ন, সোমবারের পর মঙ্গলবারও শশী পাঁজার প্রতিক্রিয়ার জন্য় তাঁর ২৫০, চিত্তরঞ্জন অ্য়াভিনিউ-এর এই বাড়ি-অফিসে পৌঁছয় এবিপি আনন্দ। ৪ তারিখের পর আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যে অফিসে বসতেন তাতে বড় তালা দেওয়া। এখানে অফিসের কর্মী নেই। লোকজন আসেন, ঘুরে যান। কিন্তু তাঁর ও তাঁর কাউন্সিলর মেয়ের কোনও দেখা মিলছে না।  

গিরিশ পার্কের বাসিন্দা : ৩০ দিন আগে দেখা হয়েছিল। 

এবিপি আনন্দ: ভোটের পর আর দেখা হয়নি? 

গিরিশ পার্কের বাসিন্দা : না। 
 
সোমবারও শশী পাঁজার গিরিশ পার্কের এই বাড়ি, পার্টি অফিস, কোথাও তাঁর দেখা মেলেনি। সম্প্রতি NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার একটি ফেসবুক পোস্টে লেখেন, আমার মা কাকলি ঘোষ দস্তিদার আমাদের IVF কেন্দ্রে, দু’জন প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী এবং তিনজন বর্তমান সাংসদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। আমি তাঁদের নাম প্রকাশ করতে পারছি না, তবে আমি নিশ্চিত যে যথাসময়ে সংবাদমাধ্যমকে এ বিষয়ে জানানো হবে। জল্পনা বাড়ান খোদ কাকলি ঘোষ দস্তিদারও।(বিদ্রোহী তৃণমূল সাংসদ) NCPI সাংসদ  কাকলি ঘোষ দস্তিদার বলেন, আমার প্রথম স্টুডেন্ট হচ্ছেন ডঃ শশী পাঁজা। সেই থেকে সে এখনও অবধি, আজ অবধি ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে এই যে পার্টিকুলার আলট্রাসাউন্ডটা এখনও সে সেই কাজটা করে। সেজন্য সে (শশী পাঁজা)প্রতিদিন সেখানে আসে। মঙ্গলবার ভবানীপুরের সেই ঘোষ দস্তিদার ইনস্টিটিউট ফর ফার্টিলিটি রিসার্চে পৌঁছয় এবিপি আনন্দ। ভবানীপুরে এই ক্লিনিকে মাঝেমধ্য়েই আসেন ডঃ শশী পাঁজা। 
 
প্রশ্ন: আজকে কি উনি এসেছিলেন? 
নিরাপত্তাকর্মী, ঘোষ দস্তিদার ইনস্টিটিউট ফর ফার্টিলিটি রিসার্চ : হ্য়াঁ। আজকে এসেছিলেন। রোগী যতক্ষণ থাকে, ততক্ষণ থাকে। ওঁর রোগী দেখা হয়ে গেলে চলে যান। 

সোমবারও এখানে পৌঁছেছিল এবিপি আনন্দের প্রতিনিধিরা। ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চের নিরাপত্তারক্ষী বলেছেন, না না উনি তো এখন নেই। তবে এসেছিলেন। পেশেন্ট থাকলেই উনি এখানে আসেন।শশী পাঁজার নীরবতায় জল্পনা বাড়ছে। ‘কালীঘাট-তৃণমূল’ বিধায়ক  কুণাল ঘোষ বলেন, ডক্টর শশী পাঁজা, তিনি প্রাক্তন মন্ত্রী। নির্বাচনের পর তিনি তাঁর ছোট কন্যার কাছে তিনি বাইরে গিয়েছিলেন। ফেরার পর তিনি কলকাতায় আছেন। সর্বশেষ আমি যেটুকু জানি, আমার সঙ্গে যা কথা হয়েছিল, তিনি তো তৃণমূলেরই (কালীঘাট-তৃণমূল)। তারপর নতুন করে ওঁর কোনও অবস্থান বদলের কোনও খবর পাইনি।’ ক্য়ালেন্ডারে আষাঢ় পেরিয়ে শ্রাবণ। থেকে থেকেই আকাশের মুখ ভার। চাঁদের দেখা নেই। ভোটে ভরাডুবির পরে কালীঘাট তৃণমূলের ভাগ্য়াকাশেও হতাশার মেঘ। শ্যামপুকুরের শশী পাঁজা দেখা দেবেন কবে? 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.