Suvendu Adhikari: সরকার বদলাতেই, এক লাফে বাড়ল কলেজে ভর্তির সংখ্যা। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে তথ্য দিয়ে জানিয়েছেন, এবার ছাত্রীদের ভর্তির হার বেড়েছে ২৬.৪৫%। গত বছরের তুলনায় কলেজে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৩৬৪ জন বেশি পডুয়া। X হ্যান্ডলে শুভেন্দু অধিকারী লিখেছেন, সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল ২০২৬-২৭’-এর মাধ্যমে প্রথম পর্যায়ে বিভিন্ন কলেজে ভর্তি হওয়া পড়ুয়াদের অভিনন্দন। প্রথম পর্যায়ে ভর্তি হয়েছে, ৩ লক্ষ ৮ হাজার ৭৯৩ জন পড়ুয়া। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এই সংখ্যা ছিল ২ লক্ষ ৫৭ হাজার ৪২৯। আগের শিক্ষাবর্ষের তুলনায় এবার ছাত্রীদের ভর্তির হার ২৬.৪৫% বৃদ্ধি পেয়েছে। আগামী ৭ জুলাই থেকে ক্লাস শুরু হবে। যেসব ছাত্রছাত্রী প্রথম পর্যায়ে সুযোগ পায়নি, তাদের পোর্টালের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে ভর্তিও শুরু হবে ৭ জুলাই। ড্রপ আউটে কমাতে রাজ্য বাজেটে অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা সহায়তার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাজ্য বাজেটে। এর জন্যই কি বাড়ল ছাত্রীর সংখ্যা?
