Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
হাওড়া : বন্ধ হয়ে যেতে পারে স্কুল পড়ুয়াদের মোবাইল কেনার জন্য সরকারি অনুদান দেওয়া। মঙ্গলবার হাওড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাওড়ার ব্যাঁটরায় ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণের নতুন প্রকল্প ‘সারথি’র সূচনা করেছেন। পড়ুয়াদের সাইকেল বিলি প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী জানান, সবুজ সাথী এবার সারথি। ব্যাঁটরায় পড়ুয়াদের সাইকেল বিলি প্রকল্পের সূচনা। আগামী বছর মিলবে অষ্টম শ্রেণি থেকেই।
হাওড়া থেকে ছাত্রছাত্রীদের জন্য একাধিক পরামর্শ দেন তিনি। সেই সঙ্গে ইঙ্গিত দেন, আগামীতে স্কুল পড়ুয়াদের মোবাইল কেনার জন্য সরকারি অনুদান দেওয়া বন্ধ হতে পারে। তিনি বলেন, পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের আমলে শুরু হওয়া এই প্রকল্পের অধীনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা মোবাইল ফোন কেনার জন্য এককালীন ১০,০০০ টাকা পেত। তার বদলে এই সরকার আরও বেশি টাকা খরচ করতে তৈরি।
মুখ্যমন্ত্রী এদিন হাওড়া থেকে বলেন, স্কুল পড়ুয়াদের মোবাইল ফোন ব্যবহার করার তিনি ঘোর বিরোধী। এতে অনেকরকম সমস্যা হচ্ছে। ২০২২ সাল থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের স্মার্টফোন কেনার জন্য এককালীন আর্থিক সহায়তা দিত রাজ্য। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, স্কুল ছাত্রছাত্রীদের যথাসম্ভব মোবাইল ফোন থেকে দূরে থাকাই ভাল। তিনি স্কুল শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবেন। প্রয়োজনে শুধুমাত্র শিক্ষামূলক কাজের জন্য ট্যাব কেনার জন্য আর্থিক সহায়তা দেওয়া হতে পারে।
এর আগেও স্কুল ছাত্রছাত্রীদের মোবাইল ফোন ব্যবহার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। গত ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘ স্কুলের ছাত্রছাত্রীদের ওপর মোবাইল ফোনের যথেষ্ট নেতিবাচক প্রভাব রয়েছে। হয়ত এটি একটি কঠিন সিদ্ধান্ত হবে এবং এর জন্য আমার ভোটও কমে যেতে পারে। গুজরাতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য মোবাইল ফোন নিষিদ্ধ। বাবা-মা ঘুমিয়ে পড়ার পরেও ছাত্রছাত্রীরা জেগে থাকে…মোবাইল ফোন দেখতে থাকে। ‘ এখন দেখার আগামীতে পশ্চিমবঙ্গে সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের হাতে মোবাইল কেনার টাকা দেওয়া চালু থাকে নাকি বন্ধ হয়।
এদিন যেসব ছাত্রীরা উচ্চশিক্ষায় আগ্রহী, তাঁদের জন্যও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন, “ছাত্রীদের বলছি, আপনারা কলেজে ভর্তি হন। কলেজে প্রথম বছর ১৭ হাজার, দ্বিতীয় বছর ১৭ হাজার, তৃতীয় বছরে ১৬ হাজার দেব “।
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
