ABP Ananda LIVE : ‘চা শিল্প ও টেক্সটাইল শিল্পে পশ্চিমবঙ্গকে সহায়তার প্রতিশ্রুতি নির্মলা সীতারামণের’ । ‘পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী’ । বৈঠকে একথা জানিয়েছেন তিনি’ । জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আরও খবর….
সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে বার্তা। সোশাল মিডিয়ায় প্রচার শুরু করল রাজ্য দুর্নীতি দমন শাখা। চালু করা হল টোল ফ্রি হেল্পলাইন নম্বর। সোশাল মিডিয়া পোস্টে রাজ্য দুর্নীতি দমন শাখার তরফে লেখা হয়েছে – দুর্নীতিকে না বলুন। যদি কোনও সরকারি কর্মকর্তা বা কর্মচারী ঘুষ দাবি করেন বা ঘুষ নেন, ভয়ভীতি প্রদর্শন করেন কিংবা জোরপূর্বক অর্থ আদায় করেন, সেই ব্যাপারে জানান। এমনকী দুর্নীতি সংক্রান্ত কোনও অভিযোগ থাকলেও এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার কথা বলা হয়েছে পোস্টটিতে।
কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ জন। অরূপ দাস নামে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল CBI. গুয়াহাটি থেকে দিল্লিগামী ট্রেন থেকে গ্রেফতার করা হয় তাকে। অরূপ দাসের নামে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়। ট্রানজিট রিমান্ডে ধৃত ওই তৃণমূল কর্মীকে কলকাতায় আনা হবে।
