Voice of Eastern India

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ


ABP Ananda LIVE : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ। তোলাবাজি মামলায় ধৃত স্বরূপ বিশ্বাসকে নিয়ে তল্লাশিতে তাঁর বাসভবনে পুলিশ। জানা গিয়েছে, নিউ আলিপুর থানার পুলিশ সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছেছে সেখানে। নিউ আলিপুর থানার অন্তর্গত সাহাপুর কলোনি এলাকায় স্বরূপ বিশ্বাসের যে ফ্ল্যাট রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছয় নিউ আলিপুর থানার পুলিশ। ফ্ল্যাটের তিনতলায় স্বরূপ বিশ্বাসের যে ঘর রয়েছে সেখানে স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়েই তল্লাশি চালায় পুলিশ। ফ্ল্যাটের চারপাশ ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। পুলিশ সূত্রে খবর, স্বরূপ বিশ্বাসকে গ্রেফতারের পর তাঁকে হেফাজতে পেয়ে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছে। তার ভিত্তিতে এগোচ্ছে তদন্ত। 

তোলাবাজি, মহিলাদের সঙ্গে শ্লীলতাহানি, ভয় দেখানো- সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। এক মহিলার অভিযোগে, নিউ আলিপুর থানার পুলিশ স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করে। টলিপাড়ায় তাঁর ‘দাপট’- এর কথা এতদিনে সকলেরই জানা। কার্যত টলিউডের ‘সর্বেসর্বা’ ছিলেন এই স্বরূপ বিশ্বাস। প্রাক্তন মন্ত্রীর ভাই গ্রেফতার হতেই জনরোষ আছড়ে পড়েছিল নিউ আলিপুর থানার সামনে এবং সুরুচি সঙ্ঘ ক্লাবের সামনে। স্বরূপ বিশ্বাসের ‘কুকীর্তি’ নিয়ে সরব হয়েছেন টলিপাড়ার অনেক কলাকুশলী। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.