Voice of Eastern India

TMC News: ‘ঢাকার নার্সিংহোমে টাকা ঢেলেছেন প্রভাবশালী তৃণমূল নেতা’, বাংলাদেশে মৌলবাদী কার্যকলাপে যুক্তর অভিযোগ!


মালদা: বাংলাদেশে মৌলবাদী কার্যকলাপে মালদার প্রভাবশালী তৃণমূল নেতার টাকা? NIA তদন্ত দাবি ‘ঋতব্রত তৃণমূল’-এর বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। ‘ঢাকার নার্সিংহোমে টাকা ঢেলেছেন মালদার প্রভাবশালী তৃণমূল নেতা’, এই টাকা মৌলবাদী কার্যকলাপে ব্যবহার করা হতে পারে, দাবি চাঁচলের বিধায়কের।           

অভিযোগ, এই জেলার এক নেতার মাধ্যমে টাকা গেছে। তিনি বাংলাদেশে গিয়েছিলেন। বলেছিলেন হায়দরাবাদে যাচ্ছেন চিকিৎসা করাতে। পরে এটা জানতে পারা গিয়েছে। মৌলবাদী কার্যকলাপে-এর কাজে এই টাকা ব্যবহার হতে পারে, এমনটাই অভিযোগে আশঙ্কা। 

এও বলা হয়েছে, শেখ হাসিনার একটা সরকার ছিল সেই সময়ে টাকা দিয়েছিল। পড়ে ভারত বিরোধী ইউনিস সরকারের আমলেও সেই টাকা গেছে। জানা গিয়েছে নির্দিষ্ট সোর্স মারফত। 

‘ঋতব্রত তৃণমূল’-এর বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশে কি শুধু টাকা গিয়েছে? বাংলাদেশে বিপজ্জনক তথ্যও পাচার হয়েছে, ব্যবসায়িক স্বার্থে। একজন প্রাক্তন রাজনৈতিক নেতা যিনি মালদায় বসে আছেন। বেশ হেভিওয়েট শক্তপোক্ত নেতা। তিনি বাংলাদেশে বিনিয়োগ করেছেন। গত ৩-৪ বছরে সেই সময় হাসিনা সরকারের সময় এই বিনিয়োগ হয়ে গেছে। ও দেশের স্বাস্থ্য ক্ষেত্রে মালদার এই টাকা বিনিয়োগ হয়েছে। আমরা শুনেছি ওই টাকা দিয়ে বাংলাদেশে খুব বড় নার্সিং হোম তৈরি হয়েছে। ঢাকা বা ঢাকার উপকণ্ঠে এই কাজ হয়েছে। এটা জাতীয় নিরাপত্তার দিক দিয়েই এনআইএ তদন্ত করুক। ইডিও এই বিষয়টি দেখুক।                                                            

জঙ্গি কার্যকলাপে অর্থ জোগানের অভিযোগে একযোগে ED, উত্তরপ্রদেশ ATS-এর তল্লাশি। অবৈধ পাচারের অভিযোগেও রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ভারতে এনে অর্থের বিনিময়ে ভারতীয় নথি পাইয়ে দেওয়া চক্রের বিরুদ্ধে তদন্ত। 

কোটি কোটি টাকা আর্থিক লেনদেনের অভিযোগে তদন্ত। কলকাতা ও পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বেশ কিছু জেলায় তল্লাশি। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ, বাগদা, বসিরহাটে তল্লাশি। মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গাতেও তল্লাশি চলার খবর। বিদেশ থেকে ফান্ড জোগাড় করে, তা জঙ্গি কার্যকলাপে ব্যবহারের অভিযোগ পেয়ে চলছে তল্লাশি। পশ্চিমবঙ্গ ছাড়া দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং মহারাষ্ট্রেও তল্লাশি অভিযান।                  

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.