Voice of Eastern India

Trinamool in Parliament: দল ও সাংসদ পদ দুই ছাড়লেন সুখেন্দুশেখর রায়, সাংসদ পদে ইস্তফা দিতে পারেন কোয়েল মল্লিকও!


কলকাতা: দল নেই, রাজপাট নেই। হারিয়ে গিয়েছে বিশ্বস্ত অনেক মানুষই। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পুঁজি বলতে আর কিছু কি আছে? তিনি যেদিন দিল্লিতে, সেদিনই ভাঙন ধরল তৃণমূলের লোকসভা ও রাজ্য়সভার সংসদীয় দলে! দল ও রাজ্যসভার সাংসদের পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়। “দল থেকেও পদত্যাগ করেছি। আমি রাজ্যসভা থেকেও পদত্যাগ করেছি। আমি অনেকদিন ধরেই সময় এবং সুযোগের জন্য অপেক্ষা করছিলাম। আমি জানতাম যে এটা ঘটবে। নির্বাচনের ১ মাসের মধ্যে যদি ৮০ জন নির্বাচিত বিধায়কের মধ্যে ৬০ জন আলাদা ব্লক তৈরি করেন, তার কী অর্থ?” মন্তব্য় করলেন সদ্য় পদত্য়াগী সাংসদ।

রাজ্যসভায় তৃণমূলের সাংসদ ছিলেন ১৩ জন। সুখেন্দুশেখর রায়ের পদত্যাগের পর সাংসদ সংখ্য়া ১৩ থেকে কমে হল ১২। সূত্রের খবর, মঙ্গলবারই তৃণমূলের রাজ্য়সভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন কোয়েল মল্লিক। যিনি চলতি বছরের মার্চ মাসে রাজ্য়সভায় গিয়েছিলেন। তাঁর রাজ্যসভায় যাওয়ার পর কোনও অধিবেশনও হয়নি। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলছেন, “রাজনৈতিকভাবে রাষ্ট্রবিজ্ঞানের নীতি মেনে তৃণমূল কংগ্রেস নির্দিষ্টভাবে শেষের দিকে চলে যাচ্ছে। আর বেশি বাকি নেই।”

আরজি করের ঘটনায় দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন সুখেন্দুশেখর রায়। আর তাতেই শীর্ষ নেতৃত্বের রোষনলে পড়েছিলেন তিনি। আর সেই সুখেন্দুশেখর রায় সোমবার শুধুমাত্র রাজ্যসভার সাংসদের পদই নয়, ছাড়লেন দলও। এদিন পদত্যাগের পর আরজি করের ঘটনা নিয়েও মুখ খোলেন তিনি। সুখেন্দুশেখর রায় বলেন, “২০২৪ সালের মে মাসে লোকসভা নির্বাচনে আমাদের দল ৪২ টা আসনের মধ্যে ২৯ টা আসন পেল। আবার সেই মানুষই আরজি করের ঘটনায় ৪ মাস, ৫ মাসের মধ্যে যে ভাবে রাস্তায় নামলেন, যার প্রতিক্রিয়া দেখা গেল সারা ভারতে। তারপরও যারা শাসন ক্ষমতায় রয়েছেন এবং ক্ষমতাশালী নেতা রয়েছেন, তাঁরা এই যে প্রতিবাদ, এই যে জনবিস্ফোরণ কেন, এটা বিশ্লেষণ করতে পড়লেন না?”

রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। তিনি বলেন, “খারাপ লাগত, সুখেন্দুশেখর রায়ের মতো মানুষ, তাঁকে লাস্ট বেঞ্চে বসানো হয়েছে। কারণ লিডার অফ দ্য হাউস ঠিক করেন যে কে কোথায় বসবেন। ওই যে আমি বলেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনে সং আছে, গঠন নেই। সুখেন্দুদা যে কথাগুলো বলেছেন, তাঁর সঙ্গে আমি ১০০ শতাংশ সহমত।”

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.