Voice of Eastern India

Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, ‘ডিম থেরাপি’; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও


শুভেন্দু ভট্টাচার্য ও প্রদ্যোৎ সরকার, কোচবিহার ও কৃষ্ণনগর: সন্ত্রাস, দুর্নীতি, কাটমানি নেওয়া এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তুফানগঞ্জে ক্ষুব্ধ জনতার হাতে কান ধরে উঠবস করতে হল তৃণমূল নেতা দিলীপ মণ্ডলকে। এরপর তাঁর মাথা ও শরীরে একের পর এক কাঁচা ডিম ফাটানো হয় বলে অভিযোগ। বুধবার রাতে তুফানগঞ্জ শহরের ২ নম্বর ওয়ার্ডের শিশু মেলা রোড এলাকায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।

আরও পড়ুন: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, ‘আঁধারে ডুবছে’ বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিলীপ মণ্ডল এলাকায় সক্রিয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তিনি গা ঢাকা দিয়েছিলেন বলে দাবি স্থানীয়দের। বুধবার এলাকায় তাঁকে দেখা যেতেই স্থানীয় বাসিন্দারা তাঁকে আটকে দেন। এরপর তাঁকে কান ধরে উঠবস করানো হয় এবং একের পর এক কাঁচা ডিম তাঁর মাথা ও শরীরে ফাটানো হয়।

বিক্ষোভকারী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই দিলীপ মণ্ডলের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস, কাটমানি নেওয়া, সাধারণ মানুষকে হেনস্থা করা এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। দীর্ঘদিনের সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ এই ঘটনা বলে দাবি তাঁদের।

আরও পড়ুন: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি আসছেন ভারতে? কী বলছে বাংলাদেশ

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এটি কোনও পরিকল্পিত রাজনৈতিক হামলা নয়। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।

অন্যদিকে, কৃষ্ণনগরেও একই ধরনের ‘ডিম থেরাপি’-র ঘটনা ঘটেছে বলে অভিযোগ। কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর গৌতম ঘোষ ওরফে গোতে-কে বুড়িমার অলঙ্কার তছরুপ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে হুমকি এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আদালতে পাঠানোর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে গেলে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে জানা গিয়েছে।

গৌতম ঘোষের বিরুদ্ধে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজু রক্ষিত। অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়, মারধরের হুমকি এবং বাড়ি পাইয়ে দেওয়ার নামে অর্থ তছরুপ করা হয়েছে। এছাড়াও চাষাপাড়ার বুড়িমা বারোয়ারী কমিটির সম্পাদক থাকাকালীন অলঙ্কার ও টাকা-পয়সা তছরুপের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। বুধবার অভিযোগের পর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করা হয়।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.