Voice of Eastern India

Weather Alert: উইকেন্ডে স্বস্তি মিললেও বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া ?


কলকাতা : আজ ১ অগস্ট শনিবার এবং আগামীকাল ২ অগস্ট রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মূলত হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ৩ অগস্ট সোমবারও দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ঝড়বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ৪ অগস্ট মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। সেদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

৪ অগস্ট মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। সেখানে জারি হয়েছে হলুদ সতর্কতাও। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান – এই তিন জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ৫ এবং ৬ অগস্ট অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস এবং তার জন্য দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে উইকেন্ডে বৃষ্টি কমলেও, ৪ অগস্ট থেকে দক্ষিণবঙ্গের ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। 

৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য

৫ তারিখ ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা – এই জেলাগুলিতে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলির কয়েক জায়গায়। আর বাকি জেলাগুলিতে মূলত হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ-সহ। অন্যদিকে, ৬ তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা – এই জেলাগুলিতে। ৭ থেকে ১১ সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলির কয়েক জায়গায়। জারি হয়েছে হলুদ সতর্কতা। আর বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

উইকেন্ডে অর্থাৎ ১ এবং ২ অগস্ট যথাক্রমে শনি ও রবিবার কেমন থাকবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া 

১ অগস্ট উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার – উত্তরবঙ্গের উপরের দিকের এই ৫ জেলায় ১ অগস্ট ভারী দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উল্লিখিত ৫ জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা। ২ অগস্ট জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দু-এক জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার – এই তিন জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অর্থাৎ উইকেন্ডে ভারী দুর্যোগের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায়। 

Source link





Source link

Leave A Reply

Your email address will not be published.