Voice of Eastern India

West Bengal: পুলিশের গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু, ভাঙচুর, সার্কেল ইন্সপেক্টরকে মারধরের অভিযোগ


ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: পুলিশের গাড়ির ধাক্কায় এক মোটরবাইক আরোহী যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা দেখা দেয় বীরভূমের (Birbhum) চন্দ্রপুর থানার হীরাখুনি মোড়ে । দুর্ঘটনার পর উত্তেজিত জনতা পুলিশের গাড়িটি ঘেরাও করে । গণরোষের মুখে পড়ে রক্তাক্ত হন গাড়িতে থাকা রাজনগর চক্রের সার্কেল ইন্সপেক্টর অরূপ দত্ত । তাঁর কপালে ও মুখে গুরুতর আঘাত লেগেছে । পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ । দেহ আটকে রেখে দফায় দফার বিক্ষোভ দেখানো হয় । যার জেরে প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে রাস্তা অবরুদ্ধ হয়ে থাকে (West Bengal) ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মঞ্জির হোসেন ওরফে গোলাব (২২) । তিনি রাজনগরের একটি মোটরবাইক
 শোরুমের কর্মী ছিলেন । রাজনগরের খোদাইবাগ গ্রামে । বুধবার বিকালে শোরুমের কিছু মালপত্র নিয়ে সিউড়ি থেকে মোটরবাইকে চেপে রাজনগরের দিকে ফিরছিলেন তিনি । প্রত্যক্ষদর্শীদের দাবি, হীরাখুনি মোড়ের কাছে অত্যন্ত দ্রুতগতিতে আসা পুলিশের একটি গাড়ি মঞ্জিরকে সজোরে ধাক্কা মারে । ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মৃত্যু হয় ওই যুবকের ।

দুর্ঘটনার পরই এলাকা থেকে চম্পট দেন পুলিশের (West Bengal Police) ঘাতক গাড়ির চালক । তবে চালক পালিয়ে গেলেও গাড়ির ভিতর আটকে পড়েন সিআই অরূপবাবু । এলাকায় তখন হুল উৎসব থাকায় বহু মানুষ আগে থেকেই জড়ো হয়েছিলেন । চোখের সামনে এমন মর্মান্তিক ঘটনা দেখে তাঁরা বিক্ষোভ দেখান । ঘটনাস্থলে আসেন মৃত যুবকের গ্রামের বাসিন্দারাও । পুলিশের উপর ক্ষোভ আছড়ে পড়ে ।

আরও পড়ুন: বিশ্বকাপে থ্রিলার, ০-২ পিছিয়ে পড়েও সেনেগালের স্বপ্ন চুরমার করে শেষ ষোলোয় বেলজিয়াম

আরও পড়ুন: দশ জনে খেলেও বাজিমাত আমেরিকার, বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ হারিয়ে ২৪ বছরের অপেক্ষার অবসান

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.