West Bengal Budget: বাজেটে একাধিক খাতে কর্মীদের বেতন বরাদ্দ বৃদ্ধি, আগে কত ছিল, এখন কত হল? দেখে নিন এক নজরে
কলকাতা: ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। আর এই বাজেটে DA থেকে চাকরি, শিক্ষা থেকে স্বাস্থ্য, শিল্প থেকে পরিকাঠামো, মহিলা থেকে ছাত্র, নবীন থেকে প্রবীণ- সবার জন্য নানা ঘোষণা করল বিজেপি সরকার। বাজেটের নানা ঘোষণায় উচ্ছ্বসিত সাধারণ মানুষ।
এক নজরে দেখে নেওয়া যাক কোথায় কোথায় বাড়ল?
সিভিক ভলান্টিয়ারের পারিশ্রমিক ছিল ১০ হাজার টাকা। ২ হাজার টাকা বৃদ্ধি হয়ে হল ১২ হাজার।
বয়স্ক, বিধবা পেনশন ছিল ১ হাজার। সেই টাকা আরও ৫০০টাকা বেড়ে হবে ১ হাজার ৫০০ টাকা।
বিশেষভাবে সক্ষমদের ভাতা দেওয়া হত ১ হাজার টাকা। ৫০০ টাকা বেড়ে তা হল ১ হাজার ৫০০ টাকা।
বাজেটের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য একলাফে ২০ শতাংশ DA বৃদ্ধি! বর্তমানের ১৮ শতাংশ মহার্ঘ ভাতা, DA-এর উপর অতিরিক্ত ২০ শতাংশ মহার্ঘ ভাতা, DA দেওয়া হবে। অর্থাৎ মোট DA-র হার হবে ৩৮ শতাংশ। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘বাকি যে গ্যাপ থাকল ২২% সেটাও ধীরে ধীরে…অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত। কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাত ছিল ৪২% । আমরা ২০% ডিক্লেয়ার করে দিলাম। অক্টোবর থেকেই পেয়ে যাবেন।’
এর পাশাপাশি রাজ্য সরকারের ১ লক্ষ শূন্য পদে নিয়োগ। সরকারি চাকরিতে নিয়োগের বয়সসীমায় ৫ বছরের ছাড় ২ বছরের জন্য বহাল রাখা। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, NVF-এর পারিশ্রমিক বাড়ানো। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি। সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে আন্ডারগ্র্য়াজুয়েট কোর্সে ভর্তির সময় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যয়ের মতো গুচ্ছ গুচ্ছ ঘোষণা করল রাজ্য সরকার।
Suvendu Adhikari: ‘৫০০০ কোটি টাকা বরাদ্দ থাকবে, যাঁরা কর্মসংস্থান তৈরিতে কাজ করবে’,বললেন মুখ্যমন্ত্রী
