West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
পুজোর পরেই পুরভোট। তার আগে বড় ধাক্কা মমতা তৃণমূলের। উপ নির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল। প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও ৪ মাস।
ফেব্রুয়ারির আগে হচ্ছে না চূড়ান্ত সিদ্ধান্ত। নথি ও তথ্য দিতে সব পক্ষের কাছে থাকছে ১ মাস সময়। সিদ্ধান্তের জন্য কমিশনকে তারপর ৩ মাস সময় দিল সুপ্রিম কোর্ট।
১০ বিদ্রোহী বিধায়কের পদ খারিজ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার বিধানসভার স্পিকারের উপর ছাড়ল সুপ্রিম কোর্ট। আগামী ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে বলল আদালত।
বোলপুরে খুন বিজেপি নেতা। ১৮ ঘণ্টা পেরোলেও গ্রেফতারি শূন্য, তদন্তভার নিল CID। তদন্তে ঘটনাস্থলে ফরেন্সিক টিম।
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ তুলকালাম। থমথমে ক্যাম্পাসে বিক্ষোভে পড়ুয়ারা। পুলিশ, ABGP, পড়ুয়াদের ৩টি আলাদা FIR দায়ের।
ফের আক্রান্ত কুণাল, গাড়ি ভাঙচুর। রিভলভার, হাতুড়ি দিয়ে হামলার অভিযোগ। জোড়া অভিযোগ উত্তরপাড়া-বেলেঘাটা থানায়, হাইকোর্টে মামলা।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশজোড়া বিক্ষোভ কর্মসূচিতে কংগ্রেস। জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে গোলপার্কে মিছিল, রাজ্যে রাজ্যে বিক্ষোভ প্রদর্শন।
ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ। পুজোর আগে চাকরি হারানোর আশঙ্কা। সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ। করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত অভিযান।
ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা। বামেদের পতাকা খুলতে বলেছে পুরসভা, অভিযোগ ঘিরে পুলিশের সঙ্গে তর্কাতর্কি সেলিমদের।
পুজোর মুখে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। গত দু’সপ্তাহে আক্রান্তর সংখ্য ছাড়াল আড়াই হাজার। মোট আক্রান্ত ৭ হাজারের বেশি। পরিস্থিতি মোকাবিলায় আজ নবান্নে পর্যালোচনা বৈঠক।
ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল ফাগওয়াড়ার লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি। জাতীয় সড়ক অবরোধ, ভাঙচুর। বিশ্ববিদ্যালয়ে ১০ দিন পঠনপাঠন বন্ধ, স্থগিত মিড টার্ম পরীক্ষা।
কোচবিহারে টোটোতে মিলল এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা। টোটোচালক-সহ গ্রেফতার ২। কোথা থেকে আসছিল সোনা, যাচ্ছিল কোথায়? উত্তর খুঁজতে তদন্তে পুলিশ।
