ইন্দ্রনীল সেন গ্রেফতারের পর থেকেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিত্বরা। এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পর এবার এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে করলেন চাঞ্চল্যকর অভিযোগ। বললেন, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিধানসভা এলাকায় যেতে হলে তাঁর অনুমতি নিয়েই যেতে হত। রচনার দাবি, ইন্দ্রনীল সেন যে এলাকার বিধা.ক ছিলেন, সেই চন্দননগরে কোনও অনুষ্ঠানে উপস্থিত হতে গেলে তাঁর অনুমতি নিয়েই যেতে হত।
ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পর এভাবেই বিস্ফোরক দাবি করছেন রাজনীতি ও শিল্পসংস্কৃতি জগতের একের পর এক মানুষ।
শুক্রবারই এবিপি আনন্দকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে মুখ খোলেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর সন্তান, সুচেতন ভট্টাচার্য। তিনি বলেন, ‘খুব আনন্দ হচ্ছে।’ ইন্দ্রনীল সেনের গ্রেফতারির প্রসঙ্গে এমনই মন্তব্য় করলেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর সন্তান । বললেন, ইন্দ্রনীল সেন অত্য়ন্ত অসভ্য়। পাপের কৃতকর্ম উনি যেন ভোগ করেন।
BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)
