হাওড়া : রাজ্যে পালাবদলের পর একের পর এক তৃণমূলের কার্যালয়, পঞ্চায়েত অফিস ও নেতা-মন্ত্রীদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে সরকারি ত্রান সামগ্রী। প্রতিদিনই সাধারণ মানুষ ও বিজেপির কর্মীরা তৎকালীন সরকারের দুর্নীতির চিত্র প্রকাশ্যে আনছেন নিজেদের এলাকায়। এবার এই তালিকায় যুক্ত হলেন প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।
রাজ্যে ফের সরকারি ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে সরগরম রাজনীতি। বিধানসভা নির্বাচনের পর ফের কাঠগোড়ায় মনোজ তিওয়ারি। হাওড়ার বালিটিকুড়িতে প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রীর কার্যালয়ে উদ্ধার ত্রাণ সামগ্রী। অভিযোগ, তাঁর প্রাক্তন বিধানসভা কার্যালয় সংলগ্ন একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল, কম্বল ও বালতি উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। ত্রাণ সামগ্রীর পাশাপাশি উদ্ধার তলোয়ার, হকি স্টিক ও জমির দলিল। প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির কার্যালয়ে সরকারি ত্রাণ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। সাধারণ মানুষকে বিলি না করে মজুত রাখার অভিযোগ তোলে বিজেপি।
উদ্ধার হওয়া ত্রাণের পাহাড় সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা। দুর্নীতির অভিযোগ এনে ঘটনাস্থলেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুন – খাটের নিচে সরকারি ত্রাণ সামগ্রী, কী করতেন TMC’র পঞ্চায়েত প্রধান ? ফাঁস হতেই আটক
উল্লেখ্য, একই ভাবে তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানের বাড়িতে পাওয়া গিয়েছিল বিপুল পরিমান সরকারি ত্রাণ সামগ্রী। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। অভিযোগ পেয়ে আটক করা হয় তৃণমূলের এই পঞ্চায়েত প্রধানকে। যার নাম লক্ষ্মণ চক্রবর্তী। ইনি সন্দেশখালি ২ ব্লকের দূর্গামণ্ডপ পঞ্চায়েতের প্রধান। খাটের নীচে থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী, সরকারি শাড়ি, জামাকাপড়-সহ বিভিন্ন জিনিস। অন্যদিকে, রাজপুর-সোনারপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রা ঘোষালের বাড়ি ও কার্যালয় মিলিয়ে বিপুল পরিমাণ সরকারি ও ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে স্ট্রিট লাইট, ত্রিপল, সিমেন্টের বস্তা, বালতি, ব্লিচিং পাউডার-সহ বিভিন্ন সরকারি ও ত্রাণসামগ্রী। অভিযোগ, এই সমস্ত মালপত্র অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ চলছিল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখান এবং ‘চোর চোর’ স্লোগান তোলেন।
Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
