Voice of Eastern India

কেন তৃণমূল ছাড়লেন সুস্মিতা? এবার কোন দলে? ইস্তফা দিয়েই দিলেন বড় বার্তা


নয়াদিল্লি : তৃণমূল কংগ্রেসে ফের বড় রাজনৈতিক চাঞ্চল্য। দলের সব পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। চলতি সপ্তাহে তিনিই দ্বিতীয় তৃণমূল রাজ্যসভার সাংসদ, যিনি দলীয় পদ ছাড়লেন। তাঁর এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। দল ছাড়ার পরই তিনি বললেন, গণতান্ত্রিক দেশে ও স্বাধীন দেশে , কে কোন দলে যাবে, তা ব্যক্তিগত সিদ্ধান্ত। সেই সঙ্গে তিনি বললেন, বাংলার রাজনীতির সঙ্গে তাঁর সরাসরি যোগ কোনওদিনই ছিল না। আর তৃণমূলের ভিতরে কী হচ্ছে , না হচ্ছে, তা নিয়ে তিনি মন্তব্য করতে চান না। তিনি অসমে মানুষের জন্য কাজ করতে চান। 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.