Madan On Mamata: ‘মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি’, আর্জি মদন মিত্রের
কলকাতা: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে, তাদের প্রেস বিবৃতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেছে ইডি। আর এবার, মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদের জন্য ইডির কাছে খোলাখুলি আর্জি জানালেন ঋতব্রত শিবিরের বিধায়ক মদন মিত্র। ফের চাঞ্চল্য়কর দাবি মদন মিত্রর! এবার দুর্নীতিতে অভিযুক্ত ইন্দ্রনীল সেন ও মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে। মুখোমুখি জিজ্ঞাসাবাদের দাবি তুললেন তিনি! প্রাক্তন তথ্য় সংসকৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তে নেমেছে ED। আর তাদের প্রেস বিবৃতিতে উল্লেখ করা হয়েছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নাম!
এই প্রেক্ষাপটে সরাসরি ইন্দ্রনীল সেন এবং মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে মুখোমুখি জিজ্ঞাসাবাদ এবং তার লাইভ স্ট্রিমিংয়ের মতো চাঞ্চল্য়কর দাবি তুললেন একদা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কিচেন ক্য়াবিনেটের সদস্য় মদন মিত্র! যিনি বর্তমানে ঋতব্রত-শিবির অর্থাৎ গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসে রয়েছেন। মদন মিত্র বলছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান বিক্রি করে, ছবি বিক্রি করে একটা পার্টি ৩৪ বছরের রুলিং পার্টি সিপিএমকে হারিয়ে ১৫ বছর ক্ষমতায় চলে এল। এত বড় পার্টিকে চালালেন। সেই ছবি বিক্রি করে পার্টি চাটার্ড ফ্লাইট কিনে ফেলল। বাড়ি কিনে ফেলল। ২০০ কোটি টাকা বছরে খরচ করছে। সেটাতে মাত্র ৩০ লাখ? কোনটা সত্যি? কে সত্যি কথা বলছেন? মুখোমুখি বসান। তার লাইভ স্ট্রিমিং হোক। সারা পশ্চিমবঙ্গ দেখুক।’
মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় বলছেন, ‘মমতা ব্যানার্জি কখনও বলেননি উনি নিজের ওই রেকর্ড বা বই থেকে যা আয় হয় তাই দিয়ে উনি পার্টি চালান। উনি সংসার চালান এটা বলেছেন যে উনি মাইনে নেন না সংসার চালান। ঋতব্রত তৃণমূলে যারা আছে সবাই বিজেপিকেই সন্তুষ্ট করছে। সুযোগ খুঁজছে কী করে বিজেপিতে যাওয়া যায়।’
মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মুখ্য়মন্ত্রী থাকাকালীন তাঁর অত্য়ন্ত ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রনীল সেন। বহু মঞ্চেই তাঁদের দেখা যেত একসঙ্গে! আর সাংসকৃতিক অনুষ্ঠান হলে তো কথাই নেই! এখন সেই ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ। আর তার তদন্তে নামা ED-র প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছে, ইন্দ্রনীল সেনের মালিকানাধীন সংস্থা থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অ্য়াকাউন্টে টাকা যাওয়ার কথা! ED জানিয়েছে ইন্দ্রনীল সেনকে এনিয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, রয়্য়ালটি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে ওই টাকা গেছে।
মদন মিত্র আরও বলছেন, ‘আমি দাবি করছি মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। ইডির কাছে দাবি করছি। ইন্দ্রনীল সেনকে বলতে দেওয়া হোক। তিনি গান গেয়েছেন প্রত্যেকটা গোল্ডেন ডিস্ক এবং সবকটার ক্রিয়েটর, তাঁর নাম ইন্দ্রনীল সেন।+ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সারাজীবনের একটা অন্যতম শ্রেষ্ঠ একটা কলঙ্কের অভিযোগ, যদি কেউ তুলে থাকে দলের মধ্যে থেকে তাঁর সবথেকে প্রিয় ইন্দ্রনীল সেন বলেছেন।’
এই তদন্তের জল শেষমেশ কতদূগ গড়াবে? সেটাই দেখার।
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী
