Voice of Eastern India

INDI Alliance Meeting | দিল্লির রামলীলা ময়দানের কর্মসূচিতে থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী | #abpananda


ABP Ananda LIVE : ১ নভেম্বর ‘INDI’ জোটের কর্মসূচিতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির রামলীলা ময়দানের কর্মসূচিতে থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। “দেশবাসীর ভোটাধিকার নিশ্চিত করতে ভোটচুরির বিরুদ্ধে লড়াই”। “ভোট লুঠের জবাব চায় পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্য”। “ছাত্র, যুব থেকে মহিলা, নাগরিক সমাজ, সবাই প্রতিবাদে সামিল হন”। “যখন ভোটাররা হুমকির মুখে, তখন নীরবতা কোনও বিকল্প হতে পারে না”। সোশাল সাইটে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আরও খবর…

কলকাতা পুলিশে ৫ হাজার ৮৯৩টি শূন্যপদ পূরণে প্রশাসনিক অনুমোদন

কলকাতা পুলিশে বড়সড় নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের। ৫ হাজার ৮৯৩টি শূন্যপদ পূরণে প্রশাসনিক অনুমোদন। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। গত ২৭ অক্টোবর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশের বিভিন্ন পদে দীর্ঘদিনের শূন্যপদ পূরণের জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন কলকাতার CP। ২০২৫-এর ১৫ সেপ্টেম্বর রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠান কলকাতার CP। প্রস্তাব বিবেচনার পর অর্থ দফতর এবং রাজ্য মন্ত্রিসভার অনুমোদনে নিয়োগের প্রশাসনিক অনুমোদন। ৬৪৮টি সার্জেন্ট পদ, ৪২৫টি সাব ইন্সপেক্টর পদে নিয়োগ। এদের মধ্যে ৭০টি মহিলা সাব ইন্সপেক্টর পদেও হবে নিয়োগ। নিয়োগ হবে ৪ হাজার ৩১৯টি কনস্টেবল পদে, এর মধ্যে মহিলা কনস্টেবল পদের সংখ্যা ৪৩০। তবে নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে, তা নির্দেশিকায় নির্দিষ্ট করে জানানো হয়নি।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.