ABP Ananda LIVE : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি। কাউকেই বাধা নয়, জানালেন মুখ্যমন্ত্রী। বারুইপুরে কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগ। মূল অভিযুক্ত-সহ ৩জন গ্রেফতার। ৩জন আটক। ৬ সদস্যের SIT গঠন করে তদন্তে পুলিশ। থানায় এল CID, STF । বারুইপুরকাণ্ডে কড়া সরকার। দোষীদের কাউকেই ছাড় নয়, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
আরও খবর…
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে যোগ দিতে কলকাতায় অমিত শাহ। রাজ্যে এসেই প্রথমে ইকো পার্কে গিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির কাজের সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে যান অমিত শাহ। এর পরে মিলন মেলায় আয়োজিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
