Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ। নোদাখালি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমফানে দুর্নীতির অভিযোগ দায়ের। থানায় লিখিত অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির। বজবজ-২ ব্লকে আমফানের ত্রাণের প্রায় ৩০ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৎকালীন প্রশাসনিক আধিকারিকদের নামেও অভিযোগ দায়ের। তৎকালীন পঞ্চায়েত প্রধান-সহ একাধিক ব্যক্তির নাম অভিযোগপত্রে। নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি, অভিজিৎ দাস ববির। আগে ফলতা থানাতেও আমফানের ত্রাণ দুর্নীতির অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা।
এদিকে, আমতলায় অভিষেকের কার্যালয়ে ভাঙার প্রক্রিয়ায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ। স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের। ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কিছু করা যাবে না’। ‘কার্যালয় যে অবস্থায় রয়েছে, সেই অবস্থাতেই রাখতে হবে’। স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের। গতকাল ও আজ অভিষেকের কার্যালয়ে বুলডোজার। জেলা প্রশাসনের পদক্ষেপ চ্যালেঞ্জ করে মামলা লিপস অ্যান্ড বাউন্ডসের।
