Voice of Eastern India

Madan Mitra: ‘অভিষেক ক্রিমিনাল, খুনি, পয়সা দিয়ে, সুপারি দিয়ে মার্ডার করেন’, সোশাল মিডিয়ায় আক্রমণ শানালেন মদন মিত্র


কলকাতা: ভেঙে খান খান তৃণমূল। পদত্যাগী নেতা-নেত্রীর সকলেরই নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবহেই বিদ্রোহীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক বলেছিলেন, ‘আপনারা ফিরে আসুন। আমি এক ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি’। এই পরিস্থিতিতে অভিষেক বন্দোপাধ্যায়কে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন মদন মিত্র। 

ফেসবুকে কী বলেছেন মদন মিত্র?                                          

সোশাল মিডিয়ায় লাইভে এসে মদন বলেন, ‘আমাকে চমকে-ধমকে লাভ নেই, ডায়মন্ডহারবার নিয়ে কাউকে চমকালেও আমাকে চমকে লাভ নেই। অভিষেক ক্রিমিনাল, খুনি, পয়সা দিয়ে, সুপারি দিয়ে মার্ডার করেন।                                                

তিনি এও বলেন, ‘আজ থেকে ১৫ দিন আগে আমার সঙ্গে কুণাল ঘোষও ছিল। আমরা দু’জনে মিলে অভিষেক বন্দোপাধ্যায়কে বলেছিলাম ১টা স্টেটমেন্ট করে বলে দে যে আমি সবকিছুর জন্যে দায়ী। আমায় আপনারা মুক্তি দিন। আমি সব দায়িত্ব থেকে সরে যাচ্ছি। তার উত্তরে অভিষেক আমাদের বললেন, যে আমি যে ছেড়ে দেব, তার বদলে আমায় কী দেবে? তা আমরা বললাম এটা তো ওই বিয়ের পাকা দেখা নয়, যে তুমি গলার হার দেবে আমাকে, আমি তোমায় আংটি দেব। সেটা সাধারণ রাজনৈতিক সিদ্ধান্ত।’ 

মদন মিত্রের দাবি, যখন তাঁরা অভিষেক বন্দোপাধ্যায়কে সরে দাঁড়ানোর কথা বলেন, তখন নাকি আজব শর্ত চাপান অভিষেক বন্দোপাধ্যায়। ‘ঋতব্রত-তৃণমূল’ এর বিধায়কের কথায়, ‘তখন বলল তাহলে আমাকে আমেরিকাটা ছেড়ে দিক। আমেরিকা ছাড়বে তো কোর্ট? আর আমেরিকা গিয়ে কেউ যদি না ফেরে তখন কী হবে? বলল তাহলে একটা কাজ করুক আমি যা যা বলব সেগুলো শর্তগুলো ফুলফিল করুক। এমন মনে হচ্ছে বোধহয় আলেকজান্ডার পুরুর সঙ্গে কথা বলছে। আমি অবাক হয়ে গেলাম। আমি ওকে বুঝিয়ে বললাম যো জিতা ওহি সিকন্দর। বিজেপি জিতে গেছে। তুমি পদত্যাগ করো। উনি বলছেন আমি পদত্যাগ করতে রাজি আছি। এক্ষুনি পদত্যাগ করব। কী করে ফিরবে? আপনি যদি নাটকের চূড়ান্ত মুহূর্তটা আপনি ভিলেনের মতো হিরোর জায়গায় নিজেকে প্লেস করে নিজে পছন্দ করেন, তাহলে তো হতে পারে না। ‘ 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.