Voice of Eastern India

Abhishek Banerjee : দিল্লি থেকে কলকাতায় শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ডিম ছুড়তে’ ! আদতে কে এই মহিলা?


‘শুধু চোর ভাইপোকে ডিম ছোড়ার জন্য দিল্লি থেকে এসেছি’ এই বক্তব্যের সব ক্যামেরার নজর কেড়েছেন এই মহিলা। মুখ ঢাকা মাস্কে। কিন্তু মুখে শানিত আক্রমণ। বৃহস্পতিবার সই জালিয়াতি মামলায় হাইকোর্টের নির্দেশে CID দফতরে হাজিরা দিতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনই ভবানীভবনের বাইরে নজর কেড়ে নেন ওই মহিলা। দিল্লির বাসিন্দা উদিতা দাস।

সম্প্রতি সোনারপুরে গিয়ে বেনজির রোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলারে টান পড়ে। ছিড়ে দেওয়া হয় জামা। ছোড়া হয় ডিম থেকে জুতো ! বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিআইডি দফতরে হাজিরাকে কেন্দ্র করে যখন ভবানীভবনের সামনে নিরাপত্তা বাড়ানো হয়। তখনই সেখানে ডিম হাতে বিক্ষোভ দেখাতে দেখা যায় ওই মহিলাকে। নিজেকে দিল্লির বাসিন্দা বলে পরিচয় দিয়ে তিনি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদিতা দাস বলেন, “আমি দিল্লিতে থাকি। শুধু চোর ভাইপোকে ডিম ছোড়ার জন্য দিল্লি থেকে এসেছি। এখানে থাকি না। শুধু ওঁকে ডিম ছোড়ার জন্যই এসেছি।” তাঁর এই মন্তব্য ঘিরে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। একজন মহিলা শুধু ডিম ছুড়তে নাকি কলকাতায় এসেছেন ! 

এদিন নির্ধারিত সময়ের আগেই ভবানীভবনে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দর থেকে প্রথমে কালীঘাটের বাড়িতে যান তিনি। এরপর সেখান থেকে সোজা CID সদর দফতর ভবানীভবনে পৌঁছন। হাইকোর্টের নির্দেশ এবং CID-র একাধিক তলবের পর অবশেষে তদন্তকারীদের মুখোমুখি হন তিনি। এদিন এই গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে সঙ্গে  চর্চায় উঠে আসে ‘দিল্লি থেকে আসা’ ওই মহিলার মন্তব্য। অনেকের মনে প্রশ্ন, কে এই উদিতা দাস? কোনও রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত কি না, নাকি ব্যক্তিগত উদ্যোগেই তিনি এই প্রতিবাদে সামিল হয়েছেন—তা অবশ্য এখনও স্পষ্ট নয়। 

বৃহস্পতিবার ৫ টা ৪৯ মিনিটে  ভবানীভবনে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানীভবন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।  CID সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের মাঝে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেজোলিউশন বুক সংক্রান্ত বিষয় সহ একাধিক প্রশ্নের সদুত্তরও মেলেনি।                           

 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.