Voice of Eastern India

Abhishek Banerjee: রাস্তা, ত্রাণ থেকে নারী নিরাপত্তা.. অভিষেকের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উগরে দিলেন বিক্ষোভকারীরা


উজ্জ্বল মুখোপাধ্যায়, সুকান্ত দাস ও হিন্দোল দে, কলকাতা: সোনারপুরে যেতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে আছড়ে পড়ল জনরোষ। রাস্তা, ত্রাণের মতো পরিষেবা না পাওয়া থেকে নারী নিরাপত্তা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন বিক্ষোভকারীরা। কেউ তুললেন দীর্ঘদিন ধরে ভোট দিতে না দেওয়ার অভিযোগও।

অভিযোগের বিরুদ্ধে কী কী অভিযোগ?

ভোটে তৃণমূলকে ক্ষমতা থেকে টেনে নামিয়েছে সাধারণ মানুষ! আর শনিবার সেই সাধারণ মানুষের রোষের মুখেই পড়লেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়! আইনশৃঙ্খলা থেকে নারী নিরাপত্তা, রাস্তা থেকে ত্রাণ! গত ১৫ বছরে তৃণমূল জমানায় না পাওয়ার অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখালেন মানুষ! কেউ বললেন রাস্তা নেই! কেউ বললেন ত্রাণ পাননি! কারও অভিযোগ নিরাপত্তা নিয়ে! এক বিক্ষোভকারী বলছেন, ‘আমরা কোনও একটা খাবার পাইনি। আমরা একটা কম্বল পাইনি। যত এসেছে, তা সব চেপে দিয়েছে। তৃণমূলের। যেখানে তৃণমূল আছে, সেখানে রাস্তা আছে।’ আরেক বিক্ষোভকারী আবার বলছেন, ‘উনি যা করেছেন, ওঁর এটাই প্রাপ্য়। উনি ওপেন থ্রেট দিয়েছিলেন, ৪ তারিখের পরে মা-বোনেরা কেউ থাকবে না… সবকিছুকে মারবে এমনকী… এটা কিছু করাই হয়নি। কোনও পার্টির থেকে না, এটা জনতা করেছে। এটা জনগণ করেছে।’

কী বলছেন সাধারণ মানুষ?

এদিন সোনারপুরের কামরাবাদ মোড় থেকে নিহত দলীয় কর্মীর বাড়ি যেতে গিয়ে বারবার রোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়! ধাক্কাধাক্কি, টানা হেঁচড়া, ডিম ছোড়া… এমনকী তাঁকে লক্ষ্য করে উড়ে আসে ঢিল! এক বিক্ষোভকারী বলছেন, ‘ও বলেছিল না ৪ তারিখের পরে অ্যানাউন্সমেন্ট করেছিল না, বাবার ক্ষমতা দেখতে চেয়েছিল না! আজকে ওর বাবার ক্ষমতা ওকে দেখানো হবে।’ এদিন নিহত দলীয় কর্মীর বাড়ির ভিতরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন, তখন সেই বাড়ি ঘিরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা! এক বিক্ষোভকারী বলছেন, ‘তৃণমূলের দালালরা যাঁরা ছাপ্পা ভোট মেরেছে তাঁরা এখনও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।’ এক বিক্ষোভকারী বলছেন, ‘এই চোর, যা টাকা আছে বার কর।’ এভাবেই রীতিমতো দীর্ঘক্ষণ ঘেরাও হয়ে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেকের বাড়িতে CID

অন্যদিকে, বিধানসভার সই বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নোটিস ধরাল CID. প্রথমে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের 188A হরিশ মুখার্জি রোডের বাড়ি ও তারপর অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছন CID আধিকারিকরা। নিজের হাতে নোটিস রিসিভ করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সোমবার বেলা ১২টার সময় ভবানীভবনে অভিষেককে বন্দ্যোপাধ্য়ায়কে তলব করেছে CID. 

আরও পড়ুন: Vikram Chatterjee: এতদূর এগিয়েও….কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিলেন বিক্রম চট্টোপাধ্যায়! সরে দাঁড়ালেন…

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.