Voice of Eastern India

Amit Shah: ৩ দিনের সফরে আজই রাজ্যে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী, বড় কোনও প্রকল্পের সূচনা ?


কলকাতা: ৩ দিনের সফরে আজই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়ির বাগডোগরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাতে শিলিগুড়ি কদমতলায় BSF ক্যাম্পে থাকবেন অমিত শাহ। 

আরও পড়ুন, কলকাতা বিমানবন্দর চত্বরের মসজিদে আপাতত নমাজ পড়া বন্ধ, ১৬৩ ধারা জারি

আগামীকাল শিলিগুড়ির সীমা চৌকিতে প্রহরী সম্মেলনে অংশ নেবেন তিনি। উত্তরকন্যাতেও তাঁর একাধিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। রাত ৮টা ২৫ নাগাদ, শিলিগুড়ি থেকে কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। রাতে আলিপুরেই ‘সৌজন্য’-এ থাকবেন অমিত শাহ। রবিবার সকালে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সেখানেই বৈঠক করার কথা রয়েছে তাঁর। রবিবারই রাজ্যে আমূল কারখানার শিলান্যাস হওয়ার কথা রয়েছে। ওইদিনই নিউটাউনের কনভেনশন সেন্টার থেকে আমূলের ধুলাগড়ের কারখানার ভার্চুয়াল শিলান্যাস করবেন অমিত শাহ। বিকেলেই থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.