Burdwan Arambag Bus Accident: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা! যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত একাধিক
বর্ধমান: সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনা। যার জেরে গুরুতর আহত একাধিক যাত্রী। বর্ধমান -আরামবাগ রাজ্যসড়কের গোপালপুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বর্ধমানমুখী বর্ধমান-আরামবাগ রুটের যাত্রীবাহী বাস, আহত ২৭ জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রীবাহী বাসটি আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। গোপালপুর মোড়ের কাছে আচমকাই বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বাসের ভিতরে আটকে পড়েন বেশ কয়েকজন যাত্রী।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়না থানার পুলিশ। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেলে পাঠানো হয়। দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।
কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
