কলকাতা: ঢাকে কাঠি পড়তে এখনও হাতে ৩ মাসের বেশি সময় আছে। তার আগেই সেজে উঠছে চোরবাগান সর্বজনীনের দেওয়াল। উদ্যোক্তাদের কল্পনায় দেওয়ালে ফুটে উঠছে এক ছবি। মা দুর্গার আরতি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মণ্ডপে দেবী, প্রদীপ হাতে আরতি করছেন প্রধানমন্ত্রী! অভিনব থিম চোরবাগানে!
আসছে পুজো। একটু একটু করে সাজছে শহর। তবে কোথাও কোথাও সেই সাজেও দেখা যাচ্ছে বদলের ছোঁয়া। দেওয়াল জুড়ে দুর্গতিনাশিনী…প্রদীপ হাতে আরতি করছেন প্রধানমন্ত্রী। ঢাকে কাঠি পড়তে এখনও হাতে ৩ মাসের বেশি সময় আছে। তার আগেই এভাবেই সেজে উঠছে চোরবাগান সর্বজনীনের দেওয়াল। রাজ্যে পালাবদল হয়েছে। প্রতিবার চোরবাগানের সর্বজনীনের মণ্ডপ হয় যেখানে, সেখানকার ছবিটাও একটু একটু করে পাল্টে যাচ্ছে। দেওয়াল চিত্রের পাশেই প্রধানমন্ত্রীর বিশাল ফ্লেক্স। যেখানে লেখা, অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি। সবচেয়ে দীর্ঘ সময় ধরে একটানা ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার নজির সৃষ্টি করার জন্যে। কোথাও, শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে লেখা বাংলার হৃদয় সম্রাট। রয়েছে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের ছবিও। বিগত ১৫ বছর ধরে দেখা গেছে কলকাতার সিংহভাগ পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের নাম। রাজ্য়ে রাজনৈতিক পালাবদল ঘটেছে। পালাবদল ঘটছে দুর্গাপুজোরও। মা দুর্গার বন্দনা করছেন মোদি। সবমিলিয়ে, পুজোর ময়দানেও এবার পরিবর্তনের ছোঁয়া।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে ১২৫ ফুট উঁচু মূর্তি বসানোর ভিত্তিপ্রস্তর স্থাপন হল
অন্যদিকে আজ শ্যামাপ্রসাদের জন্মদিনে রাজ্যে এসেছিলেন অমিত শাহ। ইকো পার্কে তৈরি হবে প্রতিরক্ষা বিষয়ক গবেষণাকেন্দ্র। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তি বসানোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। রাজ্য সরকার সেই প্রস্তাব সাদরে গ্রহণ করেছে বলে জানিয়েছেন অমিত শাহ। ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের ১২৫ তম জন্মজয়ন্তী। সোমবার সেই উপলক্ষ্য়ে রাজ্য়ে এসে, ফের তৃণমূল জমানার অনুপ্রবেশ থেকে দুর্নীতি নিয়ে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবারের অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য় রাখেন প্রধানমন্ত্রী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের আদর্শে শক্তিশালী ভারত গড়ে তোলার কথা শোনা যায় তাঁর মুখে। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাবঅমিত শাহ প্রস্তাব দেন, ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির পাশে তৈরি হোক প্রতিরক্ষা বিষয়ক গবেষণাকেন্দ্র। ইকো পার্কে বসানো হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট মূর্তি। এদিন তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: Sushmita Roy: ‘অনেকেই চাননি আমি মা হই..’, কোলে এল সন্তান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুস্মিতা রায়
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
