Voice of Eastern India

Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%


ABP Ananda LIVE : উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে। নির্বাচন কমিশনে মোট ৯৭টি অভিযোগ জমা পড়েছে, খবর সূত্রের। কোথাও আটক বিধায়ক, কোথাও ভোট লুঠের অভিযোগ। উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর থেকে নন্দীগ্রাম। দুই কেন্দ্রে ভোট পড়ল প্রায় ৮০ শতাংশের কাছাকাছি। বিকেল ৫ পর্যন্ত ৭৯.৩৯% ভোট পড়েছে নন্দীগ্রামে। বিকেল ৫ পর্যন্ত ৭৮.৪২% ভোট পড়েছে রেজিনগরে।

আরও খবর…

দক্ষিণ দমদমে ওয়ার্ড অফিস দখল, মুক্ত করতে এসে বাধার মুখে পুরসভা ও পুলিশ  

দক্ষিণ দমদমে ওয়ার্ড অফিস দখল, মুক্ত করতে এসে বাধার মুখে পুরসভা ও পুলিশ। দক্ষিণ দমদমের মতিঝিলে ৯নং ওয়ার্ড অফিস দখল। বিজেপি নেত্রী জয়ন্তী দাসের বিরুদ্ধে ওয়ার্ড অফিস দখলের অভিযোগ। অভিযোগ পেয়ে দখল মুক্ত করতে এসে বাধার মুখে পুলিশ ও পুরসভা। বাধার মুখে নাগেরবাজার থানার পুলিশ ও দঃ দমদম পুরসভা।  ওয়ার্ড অফিসে তালা ঝুলিয়ে দেন বিজেপি নেত্রী জয়ন্তী দাস। 

আরও খবর…

উপনির্বাচনের দিনে আরও এক জেলা পরিষদ দখল বিজেপির

উপনির্বাচনের দিনে আরও এক জেলা পরিষদ দখল বিজেপির। তৃণমূলের একাংশের সমর্থনে মালদা জেলা পরিষদ দখল বিজেপির। নদিয়ার পর মালদা জেলা পরিষদ দখল বিজেপির।
তৃণমূলের একাংশের সমর্থনে জেলা পরিষদের সভাধিপতি নির্বাচনে জয়ী বিজেপি। কংগ্রেস সদস্যদের অপহরণ করে জেলা পরিষদ দখলের অভিযোগ। আদালতে যাওয়ার হুঁশিয়ারি মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদের।  তৃণমূলের জেলা পরিষদ সদস্যের ওপরও হামলার অভিযোগ।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.