Voice of Eastern India

School Syllabus : রাজ্যে নতুন সরকার আসার পর এবার বদল আসছে মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে | ABP Ananda


রাজ্যে নতুন সরকার আসার পর এবার বদল আসছে মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে। বাদ যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ‘আফ্রিকা’। বদলে আসছে রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা কবিতা ‘শিবাজি উৎসব’। শচীন্দ্রনাথ সেনগুপ্তর ‘সিরাজদৌল্লা’ নাটকের জায়গা নিচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ‘মেবারের পতন’। এছাড়াও কাটছাট করা হচ্ছে মোগল সাম্রাজ্যের ইতিহাস, কমিউনিজমের পাঠ্যক্রমে। সূত্রের খবর, আগামী বছরের শুরুতেই নতুন সিলেবাসের বই তুলে দেওয়া হবে ছাত্রছাত্রীদের হাতে।

আরও পড়ুন – পুজোর মুখে ফের বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় আরও ৭০ টাকা দামি হল ১৯ কেজি বাণিজ্যিক LPG সিলিন্ডার। এর ফলে রেস্তোঁরা-হোটেলকে রান্নার গ্যাসের জন্য গুণতে হবে বাড়তি গাঁটের কড়ি। আজ থেকে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ২ হাজার ৯৫৪ টাকা। চলতি বছরের এপ্রিল থেকে একাধিকবার বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। তবে ঘরোয়া রান্নার গ্যাসের দামে কোনও হেরফের হয়নি।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.