ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রামনগরের নিহত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য়।নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর। নিহতদের পরিবারকে চাকরি ও ভাতার আশ্বাস। পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে মাছ ধরতে গেছিলেন ১৫জন মৎস্যজীবী। ট্রলারডুবিতে মৃত্যু হয় ৯ মৎস্যজীবীর।
পড়ুন আরও খবর – কাউকে ছাড়ার প্রশ্ন নেই, সঠিক সময়ে পদক্ষেপ হবে, শনিবার সেবাশ্রয় নিয়ে হুঙ্কার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘আমরা সমস্ত মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাজেয়াপ্ত করেছি’। ‘ডায়মন্ড হারবার ও নন্দীগ্রামে সরকারি অর্থ ব্যয় হয়েছে’। ‘রাজ্য পুলিশের CID, STF দিয়ে তদন্ত এবং অভিযান চলছে’। ‘ক্যাম্পে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের অভিযোগে FIR করা হয়েছে’। ‘এই কেলেঙ্কারি যারা করেছে ভাইপো-সহ কাউকে ছাড়ার প্রশ্ন নেই’। ‘আমরা আঁটঘাট বেঁধে, তথ্যপ্রমাণ জোগাড় করে কাজ করছি’। ‘সঠিক সময়ে পদক্ষেপ হবে’।
