Voice of Eastern India

Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?


বেলুড়: পবিত্র গুরু পূর্ণিমা (Guru Purnima) উপলক্ষে বেলুড় মঠে (Belur Math) উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে গিয়ে পুজো দিলেন তিনি। এবং মঠের মহারাজদের কাছ থেকে আশীর্বাদ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, সকাল সকাল বেলুড় মঠে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি প্রথমে মূল মন্দিরে প্রবেশ করেন এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা ও স্বামী বিবেকানন্দের চরণে শ্রদ্ধা জানান। প্রার্থনার পর তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দজি মহারাজ এবং অন্যান্য প্রবীণ সন্ন্যাসীদের কাছে পৌঁছে যান।

গুরু প্রণাম করতে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সেখানে মঠের প্রবীণ মহারাজদের পায়ে হাত দিয়ে গুরু প্রণাম সারেন তিনি। প্রেসিডেন্ট মহারাজও তাঁর মাথায় হাত রেখে শুভকামনা ও আশীর্বাদ করেন। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি ২ মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিয়ো শেয়ার করেছেন। সেই ভিডিয়োর ক্যাপশনে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আজ গুরু পূর্ণিমার পূণ্য তিথিতে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত বেলুড় মঠে উপস্থিত হয়ে পূজ্যপাদ স্বামী সুবীরানন্দ মহারাজ ও মঠের সকল মহারাজের শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করলাম। শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জগজ্জননী শ্রীশ্রী মা সারদাদেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি। এই মহাপুণ্য তিথিতে সকল গুরুজন ও আচার্যদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। মা কালীর কাছে প্রার্থনা, সকলের মঙ্গল হোক।’

মুখ্যমন্ত্রীর শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে স্বামী সুবীরানন্দ মহারাজজিকে তিনি সাষ্টাঙ্গে প্রণাম করেন। এরপর মহারাজজি মুখ্যমন্ত্রীকে নিজ হাতে ঠাকুরের প্রসাদী মালা পরিয়ে দেন। এবং পুষ্পস্তবক দেন। এরপর গলায় পরিয়ে দেন একখানা উত্তরীয়। সঙ্গে দেন একটি ধুতিও। তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দুকে দেখা যায় মহারাজজিকে একটি পদ্মফুলের মালা পরিয়ে দিতে। এরপর তাঁর হাতে মা তারার একটি স্মারক তুলে দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে দেন একটি শ্রীমদ্ভগবদ্গীতা ও একখানা শঙ্খ। 

পুজো ও প্রণাম শেষে মুখ্যমন্ত্রী মঠের সন্ন্যাসীদের সঙ্গে বেশ কিছুক্ষণ সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। মঠের পক্ষ থেকে তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয় এবং প্রসাদও দেওয়া হয়।

 

Source link





Source link

Leave A Reply

Your email address will not be published.