Voice of Eastern India

Taslima Nasrin News: “যদি নিরাপত্তা দেওয়া হয়, কলকাতায় বারবার আসব”, বললেন তসলিমা নাসরিন | ABP Ananda


ABP Ananda LIVE : ‘১৯ বছর আগের কলকাতা এখন আর নেই, অনেকটাই বদলে গিয়েছে’। ‘আমি ভাবতেও পারিনি কোনওদিন যে কলকাতায় ফিরবো’। ‘কলকাতায় ফিরে আমি খুব আনন্দিত’। ‘আমি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকে’। ‘এক কালে আমি এখানে ছিলাম’। ‘১৯ বছর আগে আমাকে যখন কলকাতা থেকে তাড়িয়ে দেওয়া হয় আমি বিশ্বাস করতে পারিনি’। ‘আমার ইচ্ছে আমি কলেজ স্ট্রিট যাব, বইপাড়ায় যাব’। ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদারতার প্রতি আমি কৃতজ্ঞ’। ‘আমার অনুষ্ঠানে উনি আসবেন, আমার নিরাপত্তার কথাও ভেবেছেন’। ‘যদি মনে হয় কখনও কলকাতাতেই থাকব’। বললেন তসলিমা নাসরিন।

 

ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! 

সেবাশ্রয়’ কাণ্ডের জের। বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল হল দক্ষিণ ২৪ পরগনার ‘জীবন আরোগ্য’ নামে একটি নার্সিংহোমের। জেলা প্রশাসনের জারি করা নির্দেশিকায় লেখা হয়েছে, ২৩ জুলাই DIMC-র পরিদর্শনে দেখা যায়, প্রতিষ্ঠানের রেজিস্টার্ড অফিসে আলট্রাসাউন্ডের জন্য নির্ধারিত ঘরে ছিল না USG মেশিন। তার প্রেক্ষিতেই নেওয়া হল এই পদক্ষেপ।

আরও পড়ুন,

পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার কাশ্মীরের জঙ্গি।  বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে ধরা পড়ল  কাশ্মীরের  মোস্ট-ওয়ান্টেড জইশ-ই-মহম্মদ জঙ্গি । সবথেকে বেশি চাঞ্চল্যকর তথ্য হল, সেই জঙ্গির কাছে মিলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে এমন কিছু তথ্য, যা তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে।  গোয়েন্দাদের উদ্বেগ, এই জঙ্গিরা পশ্চিমবঙ্গে থেকে মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক করছিল না তো? মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর নজর রাখার প্রমাণ মিলেছে ওই জঙ্গির কাছে পাওয়া নথিতে । খবর গোয়েন্দা সূত্রে।   

 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.