Voice of Eastern India

Weather Update: বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?


কলকাতা: ঘূর্ণিঝড় অর্ণব সরাসরি আছড়ে পড়েনি পশ্চিমবঙ্গে। তবে তার জেরে তৈরি হওয়া গভীর নিম্নচাপে ভেসেছে কলকাতা সহ গোটা রাজ্য। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে রাজ্যের অনেক জায়গায়। আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।

আগামী কয়েকদিন বৃষ্টির আশঙ্কা নেই, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের কোনও জেলাতেই কোনও সতর্কতা জারি করা হয়নি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৫ অক্টোবর পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে গরম সামান্য বাড়বে।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় কেমন থাকবে আবহাওয়া? ১০ অক্টোবর মহালয়া।  সেইদিন আকাশ মূলত আংশিক মেঘলা থাকারই সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে কলকাতা ও পার্শ্ববর্তী কিছু এলাকায় হাল্কা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে এখনও কোনও দুর্যোগ-বার্তা নেই। 

মহালয়া থেকে চতুর্থী পর্যন্ত, অর্থাৎ ১১ থেকে ১৫ অক্টোবর স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ১৬ অক্টোবর আর্দ্রতাজনিত অস্বস্তি তুলনামূলক বেশি থাকতে পারে। বিশেষ করে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে ।

 

এরপর ১৭ ও ১৮ অক্টোবর আকাশ মেঘলা থাকার সম্ভাবনাই বেশি বলে মনে করছে আবহাওয়া দফতর । বঙ্গোপসাগরের বায়ুমণ্ডলীয় পরিস্থিতি কেমন থাকে, তার উপর অনেকটাই নির্ভর করবে বৃষ্টি কতটা হবে, কোথায় হবে । দুপুরের পর কিংবা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ১৯ ও ২০ অক্টোবর বিভিন্ন জেলায়, বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলির কিছু অংশে বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে । তাপমাত্রা সর্বোচ্চ ৩১ থেকে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ থেকে ২৭ ডিগ্রির আশপাশে থাকতে পারে । 

২১ অক্টোবর পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক থাকারই কথা । আকাশ আংশিক মেঘলা থাকতে পারে । সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে । তবে বিকেলের পর হাল্কা বৃষ্টির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না । 

আরও পড়ুন: বৃহস্পতিবার প্রাইভেট জেটে করে কলকাতায় আসছেন ভিনিসিয়াসরা, ব্রাজ়িলের জন্য দুটি ড্রেসিংরুম!

Source link





Source link

Leave A Reply

Your email address will not be published.