Weather Update: সক্রিয় মৌসুমি বায়ু, হলুদ সতর্কতা জারি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের এই ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-বর্ষণের পূর্বাভাস
কলকাতা: আজ দুই বঙ্গেই হলুদ সতর্কতা জারি। দক্ষিণবঙ্গের ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-বর্ষণের পূর্বাভাস রয়েছে। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ প্রবল বর্ষণের পূর্বাভাস।
আরও পড়ুন, গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, খবর পেতেই উৎসব শুরু BJP কর্মীদের, ফাটানো হল বাজি, চলল মিষ্টিমুখও
আইএমডি সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এখন দক্ষিণবঙ্গের উপর সক্রিয় রয়েছে। পঞ্জাব থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতা পর্যন্ত, পর্যন্ত প্রসারিত মৌসুমী অক্ষরেখা। আলিপুর আবহাওয়া দফতরে, দুই মেদিনীপুর , নদিয়া, দুই ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় আজ হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে তেসরা জুলাই। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগর এবং দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শুক্রবার ৩রা জুলাই থেকে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ উপকূলের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবারে বজ্রবিদ্যুৎ সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা মাঝারি ঝড়-বৃষ্টি। শনিবার ভারী বৃষ্টি হলুদ সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কলকাতা উত্তর ২৪ পরগনা হুগলি হাওড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। সোমবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলি পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা।মঙ্গলবারে ভারী বৃষ্টি হলুদ সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে।দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। রোদ তেজ থাকবে। বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি থাকবে। আজ ও কাল বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ঝড়-বৃষ্টি। বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। শনিবার থেকে সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতা শহরে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার ঝোড়ো হাওয়া।আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাতাসে থাকবে ৭৭ থেকে ৯৬ শতাংশ। উত্তরবঙ্গে আজ বৃহস্পতিবার ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে উত্তরবঙ্গে। উইকেন্ডে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই উত্তরে। বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের কিছু জেলায় ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা।
Aparupa Poddar: ‘রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই’, দাবি NIA-র
