Voice of Eastern India

West Bengal LIVE News: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, ১৪ জুন ফের তলব, একাধিক প্রশ্নের সদুত্তর মেলেনি


আগামী রবিবার, বেলা ১২টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব CID-র। গতকাল সাড়ে ৫ ঘণ্টার জিজ্ঞাসাবাদে অনেক প্রশ্নের সদুত্তর দিতে পারেননি অভিষেক, খবর CID সূত্রে। তদন্তকারীদের প্রশ্নের মুখে কয়েকবার মেজাজও হারিয়েছেন তিনি, খবর CID সূত্রে। ‘সই জালকাণ্ডের তদন্তে গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিমের ১০ থেকে ১২ জন সদস্য ছিলেন জিজ্ঞাসাবাদ পর্বে। আসল রেজোলিউশন বুক কোথায় তা জানতে চেয়ে বারবার প্রশ্ন করা হয় তাঁকে’, আদালতে CID-র দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তালিকার ফটোকপি করে বিধানসভার অধ্যক্ষকে পাঠিয়েছিলেন। ফলে আসল রেজোলিউশন বুক তাঁর কাছেই আছে, আদালতে দাবি CID-র। CID সূত্রে খবর, রবিবার রেজোলিউশন সংক্রান্ত আরও নথি চাওয়া হয়েছে অভিষেকের কাছে। গোটা জিজ্ঞাসাবাদ পর্বে একজন হ্যান্ডরাইটিং বিশেষজ্ঞও উপস্থিত ছিলেন, খবর CID সূত্রে। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.