Voice of Eastern India

নিত্যযাত্রীদের বড় সুবিধা, ‘যাত্রী সাথী’র সঙ্গে জুড়ল ‘ভারত ট্যাক্সি’, কী ঘোষণা মুখ্যমন্ত্রীর ?


কলকাতা : অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। এবার ‘ভারত ট্যাক্সি’-র সঙ্গে জুড়ল ‘যাত্রী সাথী’। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা ঘোষণা করেন। যাত্রী ও গাড়ি চালকদের সুবিধার কথা মাথায় রেখে সরকারের এই পদক্ষেপ। বাইক ট্যাক্সি ও অটো পরিষেবা বাড়ানো নিয়েও কাজ চলছে, পোস্টে জানালেন মুখ্যমন্ত্রী।                                       

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পোস্ট করে লেখেন, ” আজ পশ্চিমবঙ্গের গণপরিবণ ব্যবস্থার উন্নতির জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমাদের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স বিভাগ (DoIT&E), ডিজিটাল পরিবহণ প্ল্যাটফর্ম – ‘যাত্রী সাথী’ কে আরও উন্নত করার লক্ষ্যে ‘সহকার ট্যাক্সি কো-অপারেটিভ লিমিটেড’ (ভারত ট্যাক্সি)-এর সাথে আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বেঁধেছে। এই মউ স্বাক্ষর হওয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার মাধ্যমে যাত্রীদের সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করা সম্ভব হবে। যেমন –                
১. উন্নত পরিষেবা, সহজলভ্যতা, কো-ব্র্যান্ডিং এবং প্ল্যাটফর্ম ইন্টার-অপারেবিলিটির মাধ্যমে, যাত্রীরা আরও ভালো পরিষেবা পাবেন। সাধারণ মানুষকে আরও উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে ‘যাত্রী সাথী’ এবং ‘ভারত ট্যাক্সি’-র ফিচার গুলিকে একত্রিত করা হয়েছে।             

৩. রাজ্যজুড়ে এই পরিষেবার পরিধি বাড়াতে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হবে, যার মধ্যে বাইক ট্যাক্সি এবং অটো-রিকশা পরিষেবা ও অন্তর্ভুক্তি করা হবে।     

পশ্চিমবঙ্গের জনগণের জন্য আরও দক্ষ এবং নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

Source link





Source link

Leave A Reply

Your email address will not be published.