Kasba Mystery Death: কসবায় পরিত্যক্ত অডি গাড়ি থেকে মিলল পচাগলা দেহ, চাঞ্চল্য এলাকায়, ঠিক কী ঘটেছে ?
কলকাতা: কসবায় পরিত্যক্ত অডি গাড়ি ঘিরে চাঞ্চল্য। রাস্তার ধারে অস্থায়ী গ্যারাজে পাওয়া যায় একটি পরিত্যক্ত গাড়ি। গাড়ির ভিতর থেকে পচা দুর্গন্ধ পেতেই চঞ্চল্য ছড়ায় এলাকায়। তারপর পুলিশ এসে তদন্ত শুরু করতেই আঁতকে ওঠেন সকলে। এই চার চাকার গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় এক ব্যক্তির পচাগলা দেহ।
প্রাথমিক তদন্ত থেকে কী জানিয়েছে পুলিশ ?
কসবার জিএসটি ভবনের সামনে দাঁড়িয়ে থাকা একটি অডি গাড়ি থেকে দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা প্রথমে পুলিশকে খবর দেন, তারপর পুলিশ এসে এই গাড়ির ভেতর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করেন। পুলিশ সূত্রে জানা যায়, যে গ্যারাজ থেকে দেহ উদ্ধার হয়েছে সেটি একটি অস্থায়ী গ্যারাজ। প্রাথমিক তদন্ত থেকে জানা যায়, আগে থেকেই গাড়ির ৩টি দরজা খোলা ছিল। কিন্তু সব কটার কাঁচ তোলা ছিল। কেউ যদি মনে করেন গাড়ির গেট খুলে ভেতরে যাবেন, তবে সেটি সম্ভব। তবে এই মুহূর্তে পুলিশ জানার চেষ্টা করছে, মৃত ব্যক্তি আসলে কে।
আরও পড়ুন – বিধানসভার ভিতর থেকে দেহ উদ্ধার
এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি প্রশ্ন ও সম্ভাবনা উঠে আসছে। পুলিশ দুটো জিনিস অনুমান করছে। প্রথমত কোনও ভবঘুরে এখানে থাকতেন এবং কোনও কারণে তাঁর মৃত্যু হয়। আর দ্বিতীয়ত, কোনও ব্যক্তি খুন হতে পারেন। তবে এগুলো সবটাই আনুমানিক। ময়না তদন্তের পর আসল সত্যিটা প্রকাশ্যে আসবে বলে জানিয়েছে পুলিশ।
এলাকায় অনেকের দাবি, পুজোর আগে থেকেই পচা গন্ধ পাওয়া যাচ্ছিল এই জায়গা থেকে। প্রথমে বিষয়টি সেভাবে গুরুত্ব না দিলেও বৃহস্পতিবার গন্ধের মাত্রা বেড়ে যাওয়ায় এলাকার কিছু মানুষ কসবা থানায় খবর দেন। আর তারপর সেখানকার পুলিশ ও কলকাতা পুলিশ-এর হোমিসাইড শাখা হাজির হয়। হোমিসাইড শাখা হল পুলিশ বা গোয়েন্দা বিভাগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষায়িত শাখা, যার মূল কাজ হলো হত্যাকাণ্ড এবং রহস্যজনক কোনও মৃত্যুর তদন্ত করা। কিন্তু এখন প্রশ্ন, কীভাবে ওই গাড়ির ভিতরে দেহ এল ? মৃত ব্যক্তির পরিচয়ই বা কী ? তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।
Census 2027: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনগণনার কার্যক্রম, রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
