Voice of Eastern India

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের মাঝে এবার বারুইপুরে নাবালককে নৃশংস ‘খুন’, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর


দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের মাঝেই ফের ভয়াবহ ঘটনা। এবার বারুইপুরে নাবালককে নৃশংস ‘খুন’ এর অভিযোগ। ইতিমধ্যেই আটক করা হয়েছে ৩ জনকে। ফুটবল খেলায় ঝামেলা নিয়েই সূত্রপাত বলে খবর। 

আরও পড়ুন, বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা

নাবালককে গলায় ‘ছুরির কোপ’ দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ওই নাবালককে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ মৃতের পরিবারের। এই ঘটনায় প্রতিবাদে বারুইপুর হাসপাতালের সামনে রাস্তা অবরোধ স্থানীয়দের। হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর স্থানীয়দের। অভিযোগের পরই ৩ অভিযুক্তকে আটক পুলিশের। ঘটনাস্থলে প্রেসিডেন্সি রেঞ্জের IG কঙ্করপ্রসাদ বারুই। 

অপরদিকে, নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় উত্তাল হয়ে রয়েছে বারুইপুর। ঘটনায়, সোমবার গ্রফতার করা হল মূল অভিযুক্তকে। এই নিয়ে ধৃতের সংখ্য়া বেড়ে হল ৩। জঘন্য়তম ঘটনা, ক্য়াপিটাল পানিশমেন্ট দেব, বললেন মুখ্য়মন্ত্রী। মঙ্গলবার বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বন্ধুর জন্মদিনে যাচ্ছিল ক্লাস সিক্সের মেয়েটা,কিন্তু, সেই আনন্দের মুহূর্ত যে এমন ভয়ঙ্কর ঘটনায় বদলে যাবে কে জানত। ১২ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের অভিযোগে, রবিবার রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। সেই ঘটনায়, মূল অভিযুক্ত, আনন্দ সর্দারকে সোমবার বারুইপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্য়া বেড়ে হল ৩।

রবিবার রাতেই প্রভাস মণ্ডল নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার সকালে গ্রেফতার করা হয় দিবাকর সর্দার নামে আরও একজনকে। পাশাপাশি ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার সূত্রপাত শনিবার বিকেলে। নিহতের পরিবারের দাবি, জন্মদিন উপলক্ষ্যে এক বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্য বেরোয় নাবালিকা।অভিযোগ, এর পর আর তার কোনও খোঁজ পাওয়া যায়নি। 
 

ক্লাস সিক্সের এই ছাত্রীর সঙ্গে এলাকারই কয়েকজন যুবককে দেখতে পান নাবালিকার পরিবার ও স্থানীয়রা। একজনকে ধরেও ফেলেন। অভিযোগ, তাঁকে জিজ্ঞাসাবাদ করেই নাবালিকার মৃতদেহের খোঁজ মেলে। রবিবার সকালে বাড়ির অদূরে পুকুর থেকে উদ্ধার হয় ছাত্রীর বস্তাবন্দি দেহ। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নাবালিকার দেহ রাস্তায় রেখে শুরু হয় বিক্ষোভ। অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে মৃত্য়ু হয় এক যুবকের।

অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট, কাচের বোতল ছোড়া হয়। আহত হন একাধিক পুলিশকর্মী। এরপরই এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশ ফোর্স ও কেন্দ্রীয় বাহিনী।ঘটনায় ৬ সদস্যের SIT গঠন করা হয়। বারুইপুর, নরেন্দ্রপুর, সোনারপুর ৩ থানা এলাকায় জারি করা হয়েছে ১৬৩ ধারা। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.